বিয়ের মরশুমের আগে দুঃসংবাদ! আকাশছোঁয়া দামে সোনা, কত টাকা ভরি?

দুর্গাপূজার পর বিয়ের মরশুম শুরু হয়ে যাবে। হিন্দু ধর্মমতে, বিয়ের আগে সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু এ বছর পুজো ও বিয়ের আগে সোনার দামে যেন আগুন লেগেছে। বাজারে সোনার দাম হু হু করে বেড়ে যাওয়ায় পাকা সোনা থেকে শুরু করে গয়নার সোনা—সবকিছুর দামই এখন প্রতি ভরিতে লাখ টাকার ওপরে।

কলকাতার বাজারে আজকের সোনার দাম (২৪ সেপ্টেম্বর, ২০২৫)
সোনার দাম (প্রতি গ্রাম, জিএসটি ছাড়া)

২৪ ক্যারেট (৯৯.৯% খাঁটি): ১১,৩৬২ টাকা

২২ ক্যারেট (৯২% খাঁটি, কেনার সময়): ১০,৭৯৫ টাকা

১৮ ক্যারেট (৭৫% খাঁটি): ৮,৮৬২ টাকা

এছাড়াও, ২২ ক্যারেট সোনা বেচার সময় প্রতি গ্রাম ১০,৩৩৯ টাকা এবং রুপোর দাম প্রতি কেজি ১,৩৫,০৭৩ টাকা।

সোনার বিশুদ্ধতা এবং ব্যবহার
সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ (৯৯.৯%) হলেও, এই সোনা দিয়ে গয়না তৈরি হয় না। এটি মূলত বিনিয়োগের জন্য সোনার বার বা কয়েন হিসেবে বিক্রি হয়। গয়না তৈরির জন্য সাধারণত ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়, যা ৯২% খাঁটি এবং এতে বাকি ৮% অন্য ধাতু মেশানো থাকে। ১৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনায় যথাক্রমে ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।

ভারতে যেকোনো উৎসব বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার ঐতিহ্য আছে। অনেকেই সোনাকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবেও দেখেন। সোনার দাম বাড়লে বিনিয়োগকারীরা বেশি লাভবান হন। তবে গয়না কেনার সময় মজুরি এবং জিএসটি যোগ হওয়ায় খরচ অনেকটাই বেড়ে যায়।