বিয়েতে ‘থার’ দাবি পাত্রপক্ষের! প্লাস্টিকের খেলনা গাড়ি ধরিয়ে বিয়ে ভাঙল পরিবার

বিয়েতে থার গাড়ি দিতে হবে—পাত্রপক্ষের এমন দাবির জবাবে কনের পরিবার গাড়ি দিলেন ঠিকই, তবে আসল নয়, একেবারে প্লাস্টিকের খেলনা গাড়ি। বাজার থেকে কিনে আনা সেই খেলনা গাড়ি পাত্রের বাবার হাতে তুলে দিয়ে কনের বাড়ির লোকেরা বললেন, ‘এটায় চড়ুন।’ উত্তরপ্রদেশের মিরাটে ঘটে যাওয়া এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে। পণপ্রথার বিরুদ্ধে এটি এক কড়া জবাব বলেই মনে করছেন নেটিজেনরা।
শনিবার মিরাটের সোলানা গ্রামে এই ঘটনা ঘটে। সোলানা গ্রামের ওই মেয়ের সঙ্গে জ্ঞানপুর গ্রামের এক যুবকের বিয়ের কথা বেশ কিছুদিন ধরেই চলছিল; পাঁচ মাস আগে বাগদানও সম্পন্ন হয়েছিল। শনিবার বিয়ের দিন পাকা করার কথা ছিল এবং সেদিন সকালে পাকা কথা বলতে কনের বাড়িতে এসেছিলেন পাত্রপক্ষের লোকেরা। তখনই ছেলের বাবা দাবি করে বসেন, তাঁদের তেমন কোনো বড় দাবি নেই, শুধু একটা থার গাড়ি দিলেই চলবে।
পাটিপত্রের শেষে চরম জবাব
পাত্রপক্ষের এমন আবদার শুনে সেই মুহূর্তে কনের বাড়ির লোকেরা কোনো তর্কে না জড়িয়ে কেবল নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করেন। যেহেতু পাটিপত্রের আয়োজন ছিল, তাই খাওয়াদাওয়ার পর্বও স্বাভাবিকভাবেই সেরে নেওয়া হয়।
🚨 मेरठ में दूल्हे राजा की डिमांड पर दुल्हन पक्ष का ऐसा जवाब कि पूरी बारात की अकड़ निकल गई! 😂🔥
जनाब को शादी से ठीक पहले असली थार चाहिए थी। लड़की वालों ने भी सोचा कि जब गाड़ी का इतना ही शौक है तो लो साहब, प्लास्टिक वाली खिलौना थार पकड़ो और बच्चों की तरह खेलो! 🤣
और फिर रिश्ता भी वहीं खत्म!
दहेज में थार चाहिए या शादी करनी है? दूल्हा बनकर आए हो या कारों का शोरूम खोलने? 😂
लड़की वालों ने भी गजब की डिलीवरी दी है। मांग ऐसी पूरी की कि जिंदगी भर याद रहेगी!
सलाम है ऐसे परिवार को, जिसने बेटी की जिंदगी का सौदा करने के बजाय रिश्ता तोड़ना बेहतर समझा। 👏
दहेज के लालची दूल्हों के लिए संदेश: शादी करनी है तो इंसान बनकर आओ, गाड़ियों की लिस्ट लेकर नहीं! 😎
#Meerut #UttarPradesh #DowrySystem #दहेज_प्रथा #Thar #ViralNews #SocialIssue
— प्रिया पंत 🇮🇳(Priya Pant)🇮🇳 (@priyapantchimu2) November 29, 2026
সব আনুষ্ঠানিকতা শেষে পাত্রপক্ষ যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তার আগেই কনের বাড়ির এক সদস্য দোকান থেকে কেনা হলুদ রঙের একটি প্লাস্টিকের খেলনা গাড়ি পাত্রের বাবার হাতে ধরিয়ে দেন। গাড়িটি তুলে দিয়ে কনের পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তাঁদের আসলে মানুষের প্রয়োজন নেই, গাড়িরই দরকার—তাই সেটাই দেওয়া হলো।
পাটিপত্রের দিনই বিয়ে বাতিল
ঘটনার এখানেই ইতি টানেনি কনের পরিবার। পাটিপত্রের দিনেই পাত্রপক্ষকে বিদায় জানিয়ে তাঁরা সাফ বলে দেন, এমন লোভী পরিবারে তাঁরা মেয়ের বিয়ে দেবেন না। মুহূর্তেই ভেঙে যায় বিয়ের কথা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনাকে ঘিরে নানা মহলে প্রশংসা ও আলোচনার ঝড় উঠেছে।