শীতের শুষ্ক ত্বকে পার্লারের খরচ বাঁচান! দুধের এই ৪ ফেসপ্যাকেই ফিরবে জেল্লা

দুধ ও দুধের সর ত্বকের শুষ্কতা কমিয়ে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে এবং দুধে থাকা বিভিন্ন ভিটামিন ত্বকের জেল্লা বাড়ায়। শীতে ত্বক নরম ও কোমল রাখতে দুধের তৈরি ৪টি সহজ ফেসপ্যাকের পদ্ধতি নিচে দেওয়া হলো—
১. দুধ ও গোলাপ জলের ফেসপ্যাক ১ চা চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চা চামচ গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন। তুলোর সাহায্যে মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা ফেরে এবং ত্বক উজ্জ্বল দেখায়।
২. দুধ ও চন্দনের ফেসপ্যাক ১ চা চামচ কাঁচা দুধের সঙ্গে আধা চা চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মুখ, ঘাড় ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ময়লা পরিষ্কার করে এবং জেল্লা ফেরাতে সাহায্য করে। দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকে সংক্রমণের ঝুঁকি কমাতেও সহায়ক। যাঁরা ব্রণ, ফুসকুড়ি বা র্যাশের সমস্যায় ভোগেন, তাঁরা ত্বকে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন।
৩. দুধ ও মধুর ফেসপ্যাক ১ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে মুখে মেখে নিন। ১৫ মিনিট অপেক্ষা করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। মধু শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনে এবং বলিরেখা কমাতে সাহায্য করে, আর দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
৪. দুধ ও হলুদের ফেসপ্যাক আধা চা চামচ হলুদ ১ চা চামচ কাঁচা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ব্যবহারে ত্বক পরিষ্কার ও কোমল হয়।