চেন্নাইয়ে শেষ চেষ্টাও ব্যর্থ? ডিলিমিটেশন নিয়ে রাহুল-স্ট্যালিন টানাপোড়েন তুঙ্গে

বিশেষ বিমানে করে চেন্নাইয়ে এমকে স্ট্যালিনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইন্ডি জোটের শীর্ষ নেতৃত্ব। মূল লক্ষ্য ছিল ‘ডিলিমিটেশন বিল’-এ সমর্থন না দেওয়ার জন্য শেষ চেষ্টা চালানো। তবে কয়েক ঘণ্টা ধরে চলা সেই বৈঠকের পরেও জট কাটেনি বা বরফ গলেনি। বৈঠক শেষে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লোকসভায় তাঁর দলের সাংসদরা এই বিলকে সমর্থন করবেন। অন্যদিকে, বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছেন, এই বিল পাশ হলে শুধু দেশ নয়, দক্ষিণ ভারতের রাজ্যগুলির গণতান্ত্রিক অধিকারও খর্ব হবে। তবে স্ট্যালিন শেষ পর্যন্ত বিলকে সমর্থন করবেন কি না, সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো মন্তব্য করতে চাননি রাহুল।
চেন্নাই বৈঠকের পর কী জানালেন স্ট্যালিন?
ডিলিমিটেশন ইস্যুতে বিরোধীদের আপত্তি ও আবেদন সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরে আসেননি এমকে স্ট্যালিন। দীর্ঘ আলোচনার শেষে তিনি জানান, লোকসভায় তাঁর দলের সাংসদরা ডিলিমিটেশন বিলের পক্ষেই থাকবেন এবং সমর্থন জানাবেন।
রাহুলের আশঙ্কা ও কৌশলগত নীরবতা
বৈঠকের পর সাংবাদিকদের সামনে ডিলিমিটেশন বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, এই বিল আইন পরিণত হলে সার্বিকভাবে দেশের পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলির গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে। তবে স্ট্যালিনের অবস্থান বা তিনি বিলে সমর্থন দেবেন কি না—এমন প্রশ্নের সরাসরি ও নির্দিষ্ট উত্তর এড়িয়ে যান লোকসভার বিরোধী দলনেতা। সব মিলিয়ে ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী জোটের অন্দরের মতপার্থক্য আরও প্রকট হয়ে উঠল।