বিদেশের রাস্তায় ভারতীয় গাড়ির জয়জয়কার! ৫০ হাজার রপ্তানির মেগা রেকর্ড গড়ে ইতিহাস মারুতির

বিশ্ববাজারে ভারতীয় অটোমোবাইল শিল্পের নতুন ইতিহাস! দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম অল-ইলেকট্রিক এসইউভি ‘ই-ভিটারা’ (eVitara) দিয়ে বিশ্বমঞ্চে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে মারুতি সুজুকি। গুজরাটের কারখানায় তৈরি এই পাওয়ারফুল ইলেকট্রিক গাড়িটি ইতিমধ্যেই ৫০,০০০ ইউনিট রপ্তানির মাইলফলক স্পর্শ করেছে। ইউরোপের উন্নত দেশগুলো থেকে শুরু করে টেকনোলজি-প্রেমী জাপান—বিশ্বের প্রায় ৫০টি দেশে এখন একছত্র দাপট দেখাচ্ছে মারুতির এই ই-ভিটারা।

একাই ৯৩ শতাংশ বাজার দখল! পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারত থেকে বিদেশে যত প্যাসেঞ্জার ইলেকট্রিক গাড়ি রপ্তানি করা হয়েছে, তার প্রায় ৯৩ শতাংশই একা জায়গা করে নিয়েছে মারুতি সুজুকির ই-ভিটারা।

২০২৫ সালের আগস্টে গুজরাটের হংসলপুর প্লান্ট থেকে প্রথম দফায় ২,৯০০টি গাড়ি শিপমেন্ট করে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল ই-ভিটারা। বর্তমানে যুক্তরাজ্য, নরওয়ে, জার্মানি, সুইজারল্যান্ডের মতো দেশগুলোর পাশাপাশি জাপানের বাজারেও হু হু করে বাড়ছে এর চাহিদা। আশা করা হচ্ছে, চলতি ২০২৬-২৭ অর্থবর্ষেই মারুতির জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার হয়ে উঠবে জাপান।

দমদার পাওয়ার ও চোখধাঁধানো পারফরম্যান্স আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে দুটি শক্তিশালী ব্যাটারি প্যাক অপশনে বাজারে ছাড়া হয়েছে এই ই-ভিটারা:

  • ব্যাটারি অপশন: ৪৯ kWh এবং ৬১ kWh প্যাক।

  • মোটর পারফরম্যান্স: যথাক্রমে ১৪২ BHP এবং ১৭২ BHP পাওয়ার উৎপন্ন করতে সক্ষম।

ভারতে সুজুকির প্রথম গ্লোবাল ব্যাটারি ইলেকট্রিক যান (BEV) হিসেবে লঞ্চ হওয়া এই বিশ্বমানের গাড়িটি এখন দেশের বাজারেও পাওয়া যাচ্ছে।

গুজরাট প্লান্টে ১০ লক্ষ গাড়ি তৈরির রেকর্ড ই-ভিটারার বিশ্বব্যাপী বিপুল চাহিদার কথা মাথায় রেখে গুজরাটের হংসলপুর কারখানার উৎপাদন ক্ষমতা অভূতপূর্বভাবে বাড়ানো হয়েছে। আগে যেখানে বছরে ৭.৫ লক্ষ গাড়ি তৈরি হতো, সেখানে এখন বছরে ১০ লক্ষ (১ মিলিয়ন) গাড়ি তৈরির রেকর্ড ক্ষমতা অর্জন করেছে এই প্লান্ট। বিশ্বজুড়ে সুজুকির এটিই প্রথম কারখানা, যেখানে বছরে ১০ লক্ষ গাড়ি উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে। এ পর্যন্ত এই কারখানায় প্রায় ২৫,২৮৮.৭ কোটি টাকা বিনিয়োগ করেছে সংস্থাটি।

রপ্তানির দৌড়ে এক নম্বর সিংহাসন ধরে রাখল মারুতি শুধু ইলেকট্রিক গাড়িই নয়, সব ধরনের প্যাসেঞ্জার কার রপ্তানিতে টানা ৫টি অর্থবর্ষ ধরে ভারতের শীর্ষে অবস্থান করছে মারুতি সুজুকি। বর্তমানে বিশ্বের ১২০টি দেশে ভারতের তৈরি ১৬টি আলাদা মডেল রপ্তানি করছে তারা, যার মধ্যে একমাত্র অল-ইলেকট্রিক ফ্ল্যাগশিপ মডেল হিসেবে বিশ্ব মাতিয়ে রাখছে ই-ভিটারা।