‘আপনার দিকে তাকানোর সাহস হয় না!’ ভরা মঞ্চে অমিতাভকে দেখে কেঁদে ফেললেন রণবীর? প্রকাশ্যে বিস্ফোরক সত্য

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র মঞ্চে সম্প্রতি এক অত্যন্ত আবেগঘন ও স্মৃতিমেদুর মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকেরা। সঞ্চালক তথা মেগাস্টার অমিতাভ বচ্চনের মুখোমুখি বসেছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। আর সেখানেই বিগ বি-র সামনে দাঁড়িয়ে নিজের জীবনের এক গভীর ও অজানা অনুভূতির কথা প্রকাশ করেন রণবীর।

কপিল শর্মা বা অন্য চ্যাট শো-তে হাসিখুশি থাকা রণবীর কেবিসি-র মঞ্চে অকপটে স্বীকার করেন, তাঁর পুরো জীবনে মাত্র এমন দু’জন মানুষ রয়েছেন, যাঁদের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলার হিম্মত তিনি কখনও সঞ্চয় করতে পারেননি। তাঁদের একজন হলেন তাঁর প্রয়াত বাবা ঋষি কাপুর, আর দ্বিতীয় জন খোদ অমিতাভ বচ্চন!

অনুষ্ঠানের এক পর্যায়ে অমিতাভ বচ্চনের উদ্দেশে রণবীর বলেন, “আমি একটি কথা বলতে চাই, আমার জীবনে কেবল দু’জন মানুষ এসেছিলেন যাঁদের চোখের দিকে তাকিয়ে আমি কখনও কথা বলতে পারিনি। একজন ছিলেন আমার বাবা, আর দ্বিতীয় জন আপনি।”

রণবীরের এমন অপ্রত্যাশিত ও ভক্তিসূচক কথা শুনে চমকে যান বিগ বি। কিছুটা অবাক হয়েই অমিতাভ প্রশ্ন করেন, “তুমি এ সব কী বলছো?”

উত্তরে নিজের শৈশবের নস্ট্যালজিয়ায় ভেসে রণবীর জানান, তিনি মূলত অমিতাভের চোখের সামনেই বড় হয়েছেন। ছোটবেলায় ‘আজুবা’ ছবির শুটিংয়ের সেটে যাওয়ার কথা স্মরণ করে রণবীর বলেন, সেই সময়কার একটি বিরল ছবি অমিতাভ নিজেও একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। রণবীরের কথায়, ছোটবেলা থেকেই বিগ বচ্চনের ব্যক্তিত্ব এবং তাঁর প্রতি অগাধ শ্রদ্ধাবোধ এতটাই গভীরে গেঁথে রয়েছে যে, আজও তাঁর চোখের দিকে সরাসরি তাকানোর সাহস হয় না তাঁর।

উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত মেগা বাজেটের মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’-এর আন্তর্জাতিক প্রচার এখন তুঙ্গে। সেই ছবির প্রচারেই কেবিসি-র মঞ্চে হাজির হয়েছিলেন রণবীর। ভারত ও ভারতীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তৈরি এই ছবি বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশের প্রায় ৫০,০০০ স্ক্রিনে একযোগে মুক্তি পেতে চলেছে।

Pratik Saha
  • Pratik Saha