বাংলাদেশে হিন্দু নির্যাতনের চরম সীমা! বিধবাকে গণধর্ষণ করে গাছে বেঁধে চুল কেটে নিল দুষ্কৃতীরা

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ধারা যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় যশোর ও নরসিংদীতে দুজন হিন্দু নাগরিক খুনের রেশ কাটতে না কাটতেই এবার ঝিনাইদহের কালীগঞ্জ থেকে এল হাড়হিম করা গণধর্ষণের খবর। অভিযোগ, এক হিন্দু বিধবা মহিলাকে পাশবিক অত্যাচার করার পর তাঁর চুল কেটে গাছে বেঁধে রাখা হয় এবং সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হয়।

কালীগঞ্জের নৃশংসতা: প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, জমি সংক্রান্ত বিবাদের জেরে এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই মহিলার ওপর এই বর্বরতা চালানো হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযুক্তরা মহিলার ঘরে ঢুকে আত্মীয়দের আটকে রেখে তাঁকে গণধর্ষণ করে। সিগারেটের আগুন দিয়ে মহিলার শরীর পুড়িয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বুকে ও গোপনাঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও বাকিরা এখনও পলাতক।

রক্তের স্রোত যশোর ও নরসিংদীতে: একই দিনে যশোরে প্রবীণ সাংবাদিক তথা ব্যবসায়ী রাণাপ্রতাপ বৈরাগী এবং নরসিংদীতে মণি চক্রবর্তী নামের এক হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা সামনে এসেছে। একের পর এক এমন ঘটনায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।