ফুড ডেলিভারি অ্যাপে বড় ধাক্কা, Zomato, Swiggy-তে খাবার অর্ডার করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা

আপনি যদি Zomato বা Swiggy থেকে নিয়মিত খাবার অর্ডার করেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দুঃসংবাদ। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ফুড ডেলিভারি ফি-এর ওপর ১৮% জিএসটি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে, এখন থেকে খাবার অর্ডার করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা।

কেন বাড়ছে খরচ?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নতুন করের ঘোষণা করেছেন। এতদিন পর্যন্ত ডেলিভারি সংস্থাগুলো ডেলিভারি ফি-কে ‘পাস-থ্রু খরচ’ দেখিয়ে জিএসটি ফাঁকি দিত। সরকার এই নিয়মকে বাইপাস করা মেনে নেয়নি, তাই নতুন করে এই কর আরোপ করা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা Morgan Stanley-এর হিসাব অনুযায়ী, Zomato-র প্রতিটি অর্ডারে আপনার খরচ বাড়তে পারে প্রায় ২ টাকা, আর Swiggy-র ক্ষেত্রে এই বৃদ্ধি হতে পারে ২ টাকা ৬০ পয়সা। আপনার মোট বিলের সঙ্গে এই অতিরিক্ত খরচ যোগ হবে।

এমনিতেই ফুড ডেলিভারি সংস্থাগুলো সম্প্রতি প্ল্যাটফর্ম ফি এবং সার্জ প্রাইসিং-এর মতো বিভিন্ন চার্জ বাড়িয়েছিল। তার ওপর এই নতুন জিএসটি-র বোঝা পুজোর আগে সাধারণ মানুষের পকেট থেকে আরও বেশি টাকা বের করে নেবে বলে মনে করা হচ্ছে।

এই নতুন নিয়ম সম্পর্কে আপনার কী মতামত? কমেন্ট করে জানান।