প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারকে শ্রদ্ধা, তাঁর জন্মদিনে কী বার্তা দিলেন সুকান্ত মজুমদার?

আজ, ২০শে সেপ্টেম্বর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের বিজেপি-র প্রাক্তন সভাপতি তপন শিকদারের জন্মদিবস। এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার তাঁর শ্রদ্ধার্ঘ্যে লিখেছেন, “ভারতীয় জনতা পার্টি,পশ্চিমবঙ্গের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রদ্ধেয় তপন শিকদার মহাশয়ের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য ও কোটি কোটি প্রণাম। তাঁর আদর্শ সর্বদা আমাদের পথ চলার চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।”
সংক্ষিপ্ত পরিচিতি:
তপন শিকদার (২০ সেপ্টেম্বর ১৯৪৪ – ২ জুন ২০১৪) ভারতের জাতীয় গণতান্ত্রিক জোট সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং একজন বিশিষ্ট বিজেপি রাজনীতিবিদ ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবেও কাজ করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও কর্মজীবন বহু বিজেপি কর্মীর কাছে আজও প্রেরণা হয়ে আছে।