পুরোনো প্রেমিকের সঙ্গেই চরম পরিণতি! বিবাহিত স্ত্রীর সাজানো ফাঁদে মর্মান্তিক খুন প্রাক্তন প্রেমিক!

ছত্তিশগড়ের বলরামপুর জেলায় এক যুবককে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ সোনু খায়েরওয়ার (৩০) এবং তার স্ত্রী মনবাসো খায়েরওয়ারকে (২৫) গ্রেপ্তার করেছে। পাস্তা থানা এলাকার এই নৃশংস হত্যাকাণ্ডে নিহত যুবকের নাম ওয়াসিম আনসারি (৩৫), যিনি কোডাউরা গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বিয়ের পরেও মনবাসোর সঙ্গে ওয়াসিমের সম্পর্ক বজায় ছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো এবং ওই নারী সম্পর্কটি চিরতরে শেষ করতে চেয়েছিল, অন্যদিকে ওয়াসিম তা চালিয়ে যেতে ইচ্ছুক ছিলেন।

গত ২ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ওয়াসিম তার অ্যাক্টিভা গাড়িতে করে বাড়ি থেকে বের হন এবং রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন। পরদিন সকালে একটি ভুট্টা ক্ষেতের কাছে তাঁর পরিত্যক্ত স্কুটারটি উদ্ধার হয়। এরপর ৩ অক্টোবর নিহতের ভাই আমিম আনসারি দৌরা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তদন্তে নেমে চিলমা উবকা জঙ্গলের একটি নালার কাছ থেকে গর্তে পুঁতে রাখা একটি কাটা মাথা উদ্ধার করে। ওয়াসিমের ভাই সেই মাথাটি শনাক্ত করেন। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে মাথা থেকে প্রায় ২০০ মিটার দূরে অন্য একটি গর্ত থেকে তাঁর ধড়টি উদ্ধার করে।

পুলিশের ভাষ্যমতে, গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মানবাসো ফোন করে ওয়াসিমকে জঙ্গলের কাছে দেখা করতে ডেকেছিল। ওয়াসিম সেখানে পৌঁছানোর পর মনবাসো ও তার স্বামী সোনু মিলে কুড়াল দিয়ে তাঁেক উপর হামলা চালায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপরাধের সমস্ত প্রমাণ লোপাট করতে এবং পরিচয় চিরতরে গোপন করার উদ্দেশ্যেই তারা দেহটিকে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানের গর্তে পুঁতে দিয়েছিল। বর্তমানে ধৃত উভয় আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও পুরো ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।