পুজোর আগে বড় স্বস্তি! সোমবারে সস্তা হল সোনা, একনজরে দেখে নিন আজকের সেরা রেটগুলি

দুর্গাপুজোর আগে সোনাপ্রেমী মধ্যবিত্তের জন্য এল দারুণ এক স্বস্তির খবর। সপ্তাহের প্রথম দিনেই দেশের বুলিয়ন বাজারে বড়সড় পতন দেখা গেল। এক ধাক্কায় অনেকটাই কমল হলুদ ধাতুর দাম। আপনিও যদি পুজোর আগে গয়না কেনার কথা ভেবে থাকেন, তবে ২৮ সেপ্টেম্বরের এই নতুন দর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা সহ দেশের প্রধান শহরগুলিতে আজ সোনা ঠিক কত দামে বিক্রি হচ্ছে, এক নজরে দেখে নেওয়া যাক।

কলকাতায় আজকের সোনার দাম:
কলকাতা বাজারে আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১,৫০,১৭০ টাকা (প্রতি ১ গ্রামে ২৫১ টাকা কমে ১৫,০১৭ টাকা)। অন্যদিকে, ২২ ক্যারেট বা গয়না সোনার ১০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে ১,৩৭,৬৫0 টাকা (প্রতি ১ গ্রামে ২৩০ টাকা কমে ১৩,৭৬৫ টাকা)। পাশাপাশি, ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,১২,৬৩০ টাকা (প্রতি ১ গ্রামে ১৮৮ টাকা কমে ১,১২৬৩ টাকা) রেকর্ড করা হয়েছে। ১০০ গ্রামের ক্ষেত্রেও সমপরিমাণ বড় পতন দেখা গিয়েছে।

দেশের অন্যান্য বড় শহরে সোনার দর:
রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,৫০,৩২০ টাকা এবং ২২ ক্যারেট ১,৩৭,৮০০ টাকায় বিকোচ্ছে। একইভাবে মুম্বই ও হায়দরাবাদে ২৪ ক্যারেটের দাম ১,৫০,১৭০ টাকা এবং ২২ ক্যারেট ১,৩৭,৬৫৫ টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেট ১,৫০,১৭০ টাকা হলেও ১৮ ক্যারেটের দাম কিছুটা আলাদা থেকে ১,১৫,৩৫০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া পাটনা ও জয়পুরেও সমপরিমাণ দরপতন লক্ষ্য করা গেছে, যেখানে ২৪ ক্যারেট সোনা যথাক্রমে ১,৫০,২২০ টাকা এবং ১,৫০,৩২০ টাকায় উপলব্ধ। বাজার বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরশুমের ঠিক আগে এই মূল্যপতন ক্রেতাদের স্বস্তি দিলেও আন্তর্জাতিক বাজারের গতির ওপরই আগামী দিনের সোনা কেনার সঠিক সময় নির্ভর করছে।