পুজোর আগে বড় চমক! টাটা মোটরসের গাড়ির দাম কমছে ১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি (GST) নিয়ম কার্যকর হওয়ার আগেই গাড়ির দাম কমানোর ঘোষণা করেছে টাটা মোটরস। আগামী ২২ সেপ্টেম্বর থেকে টাটার বিভিন্ন মডেলের গাড়ির দাম ১ লক্ষ ৫৫ হাজার টাকা পর্যন্ত কমানো হবে। এর ফলে পুজোর আগেই গাড়ি কেনার দারুণ সুযোগ পাবেন গ্রাহকরা।

কোন গাড়ির দাম কতটা কমছে?
টাটা মোটরস তাদের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে একটি তালিকা প্রকাশ করে জানিয়েছে কোন গাড়ির দাম কতটা কমছে। এই ঘোষণাটি সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এক নজরে দাম কমার তালিকা:

টাটা নেক্সন (Nexon): সর্বোচ্চ ১ লক্ষ ৫৫ হাজার টাকা দাম কমছে। বর্তমানে কলকাতার রাস্তায় এই গাড়ির দাম ৯.২৬ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে।

টাটা হ্যারিয়ার (Harrier) এবং টাটা সাফারী (Safari): এই দুটি গাড়ির দাম কমবে যথাক্রমে ১ লক্ষ ৪০ হাজার এবং ১ লক্ষ ৪৫ হাজার টাকা।

টাটা অ্যালট্রোজ (Altroz): এর দাম কমছে ১ লক্ষ ১০ হাজার টাকা।

টাটা পাঞ্চ (Punch): এই গাড়ির দাম ৮৫ হাজার টাকা কমছে।

টাটা টগর (Tigor): এর দাম কমবে ৮০ হাজার টাকা।

টাটা টিয়াগো (Tiago): এই গাড়ির দাম ৭৫ হাজার টাকা কমছে।

টাটা কার্ভ (Curvv): এই মডেলের দাম কমবে ৬৫ হাজার টাকা।

এই কর সংস্কারের ফলে ছোট গাড়ি, মোটরবাইক এবং ইলেকট্রনিক্স পণ্যের দামও কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু টাটা মোটরসের এই চমক নিঃসন্দেহে গাড়িপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর। বিশেষ করে টাটা নেক্সনের মতো জনপ্রিয় গাড়ির দামে এত বড় ছাড় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।