পুজোয় বাড়ি ফেরার প্ল্যান? রেলের এই ঘোষণাটা না দেখলে বড় ভুল করবেন!

পুজোর আর মাত্র দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ নিয়ে এল দক্ষিণ-পূর্ব রেল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে একাধিক ট্রেন। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই পরিষেবা ব্যাহত হবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এর ফলে বহু যাত্রীকেই ভোগান্তির শিকার হতে হবে।

৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার: ১৯ এবং ২১ সেপ্টেম্বর এই ট্রেন দুটি বাতিল থাকবে।

৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার: ২১ সেপ্টেম্বর এই ট্রেন দুটি বাতিল থাকবে।

কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে:

৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার: ১৬ সেপ্টেম্বর টাটানগর-বীরভূম সেকশনে এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে।

১৮০১৯/ ১৮৯২০ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস: ১৬, ১৮, ১৯ এবং ২১ সেপ্টেম্বর এই ট্রেনটি বর্ধমান থেকে গোমে রেল স্টেশন পর্যন্ত চলবে। গোমা-হাঁটিয়া-গোমা সেকশনের পরিষেবা বাতিল থাকবে।

ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস: ১৫, ১৯ এবং ২১ সেপ্টেম্বর এই ট্রেনটি বোকারো রেল স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে পরিষেবা বন্ধ থাকবে।

সামনেই দুর্গাপূজা। এই সময় বহু মানুষ বাড়ি ফেরেন বা ঘোরার জন্য যাত্রা করেন। এই পরিস্থিতিতে রেলের এই ঘোষণা নিঃসন্দেহে তাঁদের জন্য একটি বড় সমস্যা তৈরি করবে। তাই যাত্রার আগে অবশ্যই ট্রেনের সময়সূচী দেখে নেওয়া জরুরি।