পড়াশোনা আরও সহজ, বেহালা সাহাপুর মথুরানা বিদ্যাপীঠে শুরু হল অত্যাধুনিক ‘স্মার্ট ক্লাস’!

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এবং পড়াশোনার প্রক্রিয়াকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে এবার নতুন উদ্যোগ নেওয়া হলো। দক্ষিণ কলকাতার বেহালার বেহালা সাহাপুর মথুরানা বিদ্যাপীঠে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ক্লাসের যাত্রা শুরু হলো।

প্রযুক্তি-নির্ভর এই নতুন শিক্ষা পদ্ধতির উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্মার্ট ক্লাস চালু উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ ও তৃণমূল কাউন্সিলর তারক সিংহ, ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিংহ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কার্তিক মান্না।

এই স্মার্ট ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথাগত শিক্ষণ পদ্ধতির বাইরে গিয়ে দৃশ্য-শ্রাব্য (Audio-Visual) প্রযুক্তির সাহায্যে সহজেই কঠিন বিষয়বস্তু বুঝতে পারবে, যা পড়াশোনায় তাদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।