ধনতেরাসের আগেই মধ্যবিত্তের মাথায় হাত! ১ লাখ ৪০ হাজারের ঘরে সোনা, আজ কিনলে কত খসবে পকেট?

উৎসবের মরশুমের ঠিক মুখেই ভারতীয় বাজারে মধ্যবিত্তের চিন্তার ভাঁজ আরও গভীর হলো। ধনতেরাস ও দীপাবলির ঠিক আগে ভারতীয় বাজারে এক লাফে অনেকটা বৃদ্ধি পেল সোনার দাম। ২ নভেম্বর, সোমবার দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর পারদ। কলকাতা সহ দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো দেশের প্রথম সারির শহরগুলিতে আজ সোনার দাম বেড়েছে এক ধাক্কায় অনেকটাই।
আপনি যদি আজ গহনা বা সোনার কয়েন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে বাজার যাওয়ার আগে এক নজরে দেখে নিন ২২, ২৪ এবং ১৮ ক্যারেটের সোনার তাজা দর।
কলকাতায় আজ সোনার বাজার দর:
তিলোত্তমায় আজ প্রতিটি ক্যারেটেই সোনার দাম বেড়েছে।
২৪ ক্যারেট (খাটি সোনা): ১ গ্রাম সোনার দাম আজ ১৩,৯৩৭ টাকা (গতকাল থেকে ৪৯ টাকা বাড়ল)। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৩৯,৩৭০ টাকা (৪৯০ টাকা বৃদ্ধি)। ১০০ গ্রাম বিকোচ্ছে ১৩,৯৩,৭০০ টাকায় (৪৯০০ টাকা বেশি)।
২২ ক্যারেট (গহনার সোনা): ১ গ্রাম সোনার দাম ১২,৭৭৫ টাকা (৪৫ টাকা বাড়ল)। ১০ গ্রামের দাম আজ ১,২৭,৭৫০ টাকা (৪৫০ টাকা বেশি)। ১০০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১২,৭৭, ৫০০ টাকা (৪৫০০ টাকা বৃদ্ধি)।
১৮ ক্যারেট: ১ গ্রাম সোনার দাম ১০,৪৫৩ টাকা (৩৭ টাকা বৃদ্ধি)। ১০ গ্রামের দাম আজ ১,০৪,৫৩০ টাকা (৩৭০ টাকা বেশি)। ১০০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১০,৪৫,৩০০ টাকা।
দেশের অন্যান্য প্রধান শহরগুলিতে সোনার দর (প্রতি ১০ গ্রাম):
নয়াদিল্লি: রাজধানীতে আজ ২৪ ক্যারেট সোনার দর ১,৩৯,৫২০ টাকা, ২২ ক্যারেটের দর ১,২৭,৯০০ টাকা এবং ১৮ ক্যারেট বিকোচ্ছে ১,০৪,৬৮০ টাকায়।
মুম্বই ও হায়দরাবাদ: দুই শহরেই আজ ২৪ ক্যারেট সোনা ১,৩৯,৩৭০ টাকা, ২২ ক্যারেট ১,২৭,৭৫০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১,০৪,৫৩০ টাকা।
জয়পুর: গোলাপী শহরে আজ ২৪ ক্যারেট সোনার দাম ১,৩৯,৫২০ টাকা এবং ২২ ক্যারেট বিকোচ্ছে ১,২৭,৯০০ টাকায়।
চেন্নাই: দক্ষিণের এই শহরে আজ ২৪ ক্যারেটের দর ১,৩৯,৩৭০ টাকা এবং ২২ ক্যারেটের দর ১,২৭,৭৫০ টাকা।
পাটনা: বিহারের রাজধানীতে ২৪ ক্যারেট সোনার দাম ১,৩৯,৪২০ টাকা এবং ২২ ক্যারেট বিকোচ্ছে ১,২৭,৮০০ টাকায়।
সামনে ধনতেরাসের কেনাকাটা, কিন্তু যেভাবে দিন দিন সোনার দামের পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে ধনতেরাসে সোনা কেনায় পকেটে কতটা টান পড়বে তা নিয়ে চিন্তিত আমজনতা।