দীপাবলির মুখে চা-শ্রমিকদের অ্যাকাউন্টে সোজা ৫০০০ টাকা! উত্তরকন্যা থেকে শুভেন্দুর বড় ধামাকা

আলোর উৎসবের ঠিক মুখেই উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের জন্য বিরাট অর্থনৈতিক স্বস্তির খবর। উত্তরবঙ্গের চা-বাগান নির্ভর অর্থনীতিকে চাঙ্গা করতে এবং শ্রমিক পরিবারগুলির জীবনযাত্রার মান উন্নত করতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে চা-বাগান শ্রমিকদের জন্য দীপাবলির এই বিশেষ উপহারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বন্ধ এবং চালু—সব ধরণের চা-বাগানের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং উৎসবে তাঁদের মুখে হাসি ফোটাতে সরাসরি আর্থিক সাহায্য ও নতুন প্রকল্পের কথা জানানো হয়েছে।

অ্যাাকাউন্টে সরাসরি ৫ হাজার টাকা ও সামাজিক সুরক্ষা: বৈঠক শেষে জানানো হয়, উৎসবের মরশুমে চা-বাগান শ্রমিকদের আর্থিক সংস্থান যোগাতে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৫,০০০ টাকা পাঠাবে সরকার। এর পাশাপাশি শ্রমিকদের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য ‘প্রধানমন্ত্রী চা-শ্রমিক যোজনা’ এবং ‘ভিবি জি রামজি’ নামের নতুন প্রকল্পের শুভ সূচনা করা হচ্ছে।

উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক: উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় আয়োজিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, মন্ত্রী বিশাল লামা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

এছাড়া ভার্চুয়াল মাধ্যমে রাজ্য মন্ত্রিসভার সদস্য অর্জুন সিং এবং উত্তরবঙ্গের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে যুক্ত হন। বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত বন্ধ বাগানগুলির গতিপ্রকৃতি নজর রেখে শ্রমিকরা যেন দ্রুত এই সরকারি সুবিধার আওতায় আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

দীপাবলির মুখে এই সিদ্ধান্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ চা-বলয়ে ব্যাপক আনন্দের হাওয়া ছড়িয়ে দিয়েছে।