দিল্লি হাসপাতালে বড় আপডেট! কেমন আছেন সিপিএম নেতা বিমান বসু?
August 22, 2026

দিল্লি এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। গত তিন দিন ধরে ওই হাসপাতালেই প্রবীণ এই সিপিএম নেতার চিকিৎসা চলছে এবং তাঁর বুকে একটি পেসমেকার বসানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। তবে চিকিৎসকদের কড়া পরামর্শ অনুযায়ী, এই মুহূর্তে তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। প্রবীণ এই নেতার সুচিকিৎসা ও দেখভালের দায়িত্বে রয়েছেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত।