দিল্লিতে রণক্ষেত্র পরিস্থিতি! আইসা ও এসএফআইয়ের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু

রাজধানী দিল্লিতে ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল ঘিরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠন আইসা (AISA) এবং এসএফআইয়ের (SFI) যৌথ বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় দিল্লির বিভিন্ন এলাকা। যন্তরমন্তরের দিকে এগোতেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ, এমনকি অনেককে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিকে, এই বিক্ষোভের জেরে গোটা দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে ১৪৪ ধারা বা ১৬৩ ধারা জারির পাশাপাশি কর্তব্যপথ ও সংলগ্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে নামানো হয়েছে ২৩ হাজারের বেশি জওয়ান। সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং বেশ কিছু ট্রেন চলাচলও বাতিল বা নিয়ন্ত্রণ করা হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ।