‘তৃণমূলের এমন পরিণতি হবে আগেই জানতাম!’ বিধানসভা ভোটের পর জোড়াফুল কাণ্ড নিয়ে ১৩ বছর আগের ভবিষ্যদ্বাণী ফাঁস সিপিএম নেতার

বিধানসভা নির্বাচনে বড় ধরণের পরাজয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র কোন্দল ও ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দলের নাম এবং জোড়াফুল প্রতীকও সাময়িকভাবে ফ্রিজ বা স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের এইল ওলটপালটের মাঝেই এবার চর্চায় উঠে এসেছে বর্ষীয়াণ সিপিএম নেতা গৌতম দেবের বহু পুরনো একটি মন্তব্য। তাঁর দাবি, ঘাসফুল শিবিরের ঠিক এই ধরনের পরিণতি যে একদিন হতে চলেছে, তার আঁচ তাঁরা আজ থেকে প্রায় তেরো বছর আগেই পেয়েছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের শাসকদলের বর্তমান এই সংকটজনক পরিস্থিতি এবং প্রতীক হারানোর মতো ঘটনায় বিরোধী শিবির নতুন করে অক্সিজেন পাচ্ছে। একদিকে ভোটের ফল বিপর্যয়, অন্যদিকে নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপে দল যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে পুরোনো ভবিষ্যদ্বাণী সামনে আসায় তরজা আরও চরমে উঠেছে। সব মিলিয়ে ১৩ বছর আগের সেই মন্তব্যকে হাতিয়ার করে শাসকদলকে তীব্র কটাক্ষের মুখে ফেলতে ছাড়ছে না বাম নেতৃত্ব।