তুলা রাশিতে মহাজাগতিক পরিবর্তন! মালব্য রাজযোগে ভাগ্য বদলাতে চলেছে ৪ রাশির

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে ধন, বৈভব, প্রেম এবং সুখ-স্বাচ্ছন্দ্যের কারক হিসেবে গণ্য করা হয়। গ্রহের এই রাজকীয় পরিবর্তনের প্রভাবে ১২টি রাশির জীবনেই বড়সড় পরিবর্তন আসে। বর্তমানে কন্যা রাশিতে থাকা শুক্র খুব শীঘ্রই নিজের স্বরাশি তুলাতে প্রবেশ করতে চলেছে। এর ফলে তৈরি হবে অত্যন্ত শুভ ‘মালব্য রাজযোগ’ এবং ‘লক্ষ্মী নারায়ণ যোগ’। জ্যোতিষ গণনার দিক থেকে এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামী ২২ নভেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। আগামী বছরের পহেলা জানুয়ারি পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে শুক্র। বিশেষ বিষয় হলো, তুলা রাশিতে আগে থেকেই অবস্থান করা বুধের সঙ্গে শুক্রের যুতি তৈরি হওয়ায় গঠিত হবে বিরল লক্ষ্মী নারায়ণ যোগ। এর পাশাপাশি তৈরি হবে মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই দুই শুভ যোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা দারুণ সুফল পেতে চলেছেন।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই রাজযোগ অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। ব্যবসায় নতুন সুযোগ আসার পাশাপাশি দীর্ঘদিনের আটকে থাকা পরিকল্পনাগুলি সফলভাবে এগিয়ে যাবে। নতুন চুক্তি এবং নতুন গ্রাহক পাওয়ার যোগ রয়েছে। আর্থিক দিক থেকেও সময়টি বেশ অনুকূল থাকবে। অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন। কর্মজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা ভালো সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনের পুরোনো অশান্তি কেটে গিয়ে পারস্পরিক সম্পর্ক মধুর হবে।
তুলা রাশি
যেহেতু শুক্র তুলা রাশিতেই প্রবেশ করছে, তাই এই রাশির জাতকদের জন্য মালব্য রাজযোগ অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। এই সময়ে আপনার ব্যক্তিত্বে আলাদা আকর্ষণ তৈরি হবে এবং আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে মোটা লাভ পাওয়ার যোগ রয়েছে, পাশাপাশি আয়ের নতুন নতুন উৎসও খুলে যেতে পারে। আটকে থাকা সমস্ত কাজ এবার একে একে সম্পন্ন হবে। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদ মিলতে পারে। ব্যবসায় নতুন গ্রাহকের সমাগম ঘটবে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্যও এই সময়টি বেশ লাভদায়ক হতে চলেছে। টাকা উপার্জনের নতুন সুযোগ হাতছানি দিয়ে ডাকবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা অর্থ হাতে পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং কাজের প্রশংসা পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখার পাশাপাশি নতুন অর্ডারও হাতে আসতে পারে। পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন এবং ঘরে সুখ-শান্তি বজায় থাকবে। তবে এই সময়ে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।