“এক লাফে ৩২১৯ শতাংশ বৃদ্ধি!”-ভারতের যুগান্তকারী প্রযুক্তির রফতানিতে বড় ধাক্কা খেল চিন?

গত কয়েক বছরে ভারতের ইলেকট্রনিক্স রফতানিতে বিশাল উল্লম্ফন দেখা গেছে, যার মূল চালিকাশক্তি ছিল মূলত মোবাইল ফোন। পরিসংখ্যান বলছে, ২০২১ সালে যে মোবাইল ফোনের রফতানি ছিল মাত্র ২২,৮০০ কোটি টাকা, তা ২০২৫ সালের মধ্যে বেড়ে দুই লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

তবে বাণিজ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্য বলছে, এবার শুধু মোবাইল নয়, বরং তার যন্ত্রাংশ এবং উন্নত প্রযুক্তির হার্ডওয়্যার রফতানিতেও বড় সাফল্য আসছে। বর্তমান অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মাউন্টেড প্রিন্টেড সার্কিট বোর্ডের (PCBA) রফতানি এক লাফে ৩,২১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সময়ে যেখানে রফতানি ছিল ৬.৩ কোটি ডলার, তা বেড়ে দাঁড়িয়েছে ২১০ কোটি ডলারে। একইভাবে স্টাফড প্রিন্টেড সার্কিট বোর্ডের রফতানিও ৩০৪ শতাংশ বেড়ে ৮৬.৪ কোটি ডলারে পৌঁছেছে।

কোন কোন যন্ত্রাংশের রফতানিতে রেকর্ড বৃদ্ধি?

বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সার্কিট বোর্ডের পাশাপাশি অন্যান্য হাই-টেক উপাদানের রফতানিতেও অবিশ্বাস্য অগ্রগতি লক্ষ্য করা গেছে:

  • মেমোরি ইন্টিগ্রেটেড সার্কিট: এই খাতের রফতানিতে অবিশ্বাস্যভাবে ২,৩৩২ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

  • সলিড স্টেট স্টোরেজ ডিভাইস: রফতানি বেড়েছে ১,৬১ শতাংশ।

  • নেটওয়ার্ক ট্রানজিশন সরঞ্জাম: এই ধরনের সরঞ্জামের রফতানি প্রায় ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার সিংহভাগই পাঠানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

ভারত থেকে এই সমস্ত উন্নত মানের ইলেকট্রনিক্স সামগ্রী মূলত আমেরিকা, চিন, নেদারল্যান্ডস, হংকং এবং সিঙ্গাপুরের মতো দেশগুলিতে রফতানি করা হচ্ছে।

আমদানির ফাঁড় কাটানো এবং ‘মেক ইন ইন্ডিয়া’র নতুন ভবিষ্যৎ

রফতানির এই গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও চ্যালেঞ্জ যে একেবারে নেই, তা নয়। যেমন, চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারত প্রায় ৩৯ বিলিয়ন ডলারের ইলেকট্রনিক্স সামগ্রী রফতানি করলেও, একই সময়ে প্রায় ৯৫ বিলিয়ন ডলারের ইলেকট্রনিক্স পণ্য ও যন্ত্রাংশ (প্রধানত্ব ল্যাপটপ ও কাঁচামাল) আমদানি করতে হয়েছে।

তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, নন-স্মার্টফোন বা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের রফতানি যেভাবে বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে এই আমদানি নির্ভরতা অনেকটাই কমানো সম্ভব হবে। দেশে এই সমস্ত পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে তা সামগ্রিকভাবে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব বাজারে ভারতের প্রযুক্তিগত অবস্থানকে আরও শক্তিশালী করবে।