ডাক্তারি পড়ার বড় সুযোগ! নিট-এসএস ২০২৬-এর দিনক্ষণ ঘোষণা হতেই শুরু হল রেজিস্ট্রেশন, জেনে নিন সমস্ত খুঁটিনাটি

দেশের উচ্চশিক্ষা ও চিকিৎসা মহলে বহু প্রতীক্ষিত ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট ফর সুপার স্পেশালিটি বা NEET-SS ২০২৬-এর অফিসিয়াল সময়সূচী প্রকাশ করল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (NBEMS)। একইসঙ্গে শুরু হয়ে গেছে এই প্রবেশিকা পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াও। ডিএম (DM), এমসিএইচ (MCh) এবং ডিআরএনবি (DrNB) সুপারস্পেশালিটি কোর্সগুলিতে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি পরিচালনা করবে এনবিইএমএস।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ এবং ১২ ডিসেম্বর ২০২৬ দেশজুড়ে বিভিন্ন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে কম্পিউটার-ভিত্তিক (CBT) পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট natboard.edu.in-এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৮ নভেম্বর ২০২৬ (রাত ১১:৫৫ মিনিট) পর্যন্ত।
প্রয়োজনীয় তারিখগুলির তালিকা:
তথ্য বুলেটিন প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬
অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ২৯ অক্টোবর, ২০২৬
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬ (রাত ১১:৫৫ পর্যন্ত)
পরীক্ষার তারিখ: ১১ ও ১২ ডিসেম্বর, ২০২৬
কীভাবে আবেদন করবেন NEET-SS ২০২৬-এর জন্য? ১. প্রথমে NBEMS-এর অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in-এ যান। ২. হোমপেজ থেকে NEET-SS 2026 সেকশনটি খুলে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন। ৩. প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করে অনলাইন আবেদনপত্র সাবমিট করুন। ৪. নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথি, ছবি ও সিগনেচার আপলোড করুন। ৫. নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিশন করুন এবং ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজটি ডাউনলোড করে প্রিন্ট আউট বা সেভ করে রাখুন।
আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ তথ্য বুলেটিনটি মনোযোগ সহকারে পড়ে নেওয়ার জন্য প্রার্থীদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।