ট্রেন থেকে নামতেই মহিলাকে হেনস্তা! ইছাপুর স্টেশনে ভয়ঙ্কর মারপিট, যা ঘটল তারপর…

ইছাপুর স্টেশনে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। এক ভবঘুরে যুবককে বেধড়ক মারধর করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জিআরপি। অভিযোগ, ওই ব্যক্তি তার স্ত্রীকে হেনস্তা করার প্রতিবাদে এই হামলা চালান।

মঙ্গলবার রাতে ইছাপুর স্টেশনে ট্রেন থেকে নামার সময় এক ভবঘুরে যুবক এক মহিলার হাত ধরে বলে অভিযোগ ওঠে। সঙ্গে সঙ্গেই ওই মহিলার স্বামী এর প্রতিবাদ করেন এবং ক্ষিপ্ত হয়ে সেই ভবঘুরেকে বেধড়ক মারধর করেন। মারধরের ফলে ওই যুবক রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, তার মাথা ফেটে যায় এবং নাক-মুখ থেকে রক্ত বের হতে থাকে।

প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্য যাত্রীরা এই ঘটনার প্রতিবাদ জানান। এক মহিলা ছুটে এসে রক্তাক্ত ওই যুবককে বাঁচানোর চেষ্টা করেন।

আহত ভবঘুরে হাসপাতালে, আটক মহিলার স্বামী

ভবঘুরে যুবকটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিআরপি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে, মারধরের অভিযোগের ভিত্তিতে ওই মহিলার স্বামীকে আটক করে জিআরপি। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।