টেলর সুইফট, জেমস ক্যামেরন থেকে সময় রায়না! দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডস ২০২৬-এ চমকের ছড়াছড়ি

দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিজয়ীদের তালিকা প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে শুরু হয়েছে জোর চর্চা। এবারের তালিকায় দেশি-বিদেশি তারকাদের ছড়াছড়ি—পপ তারকা টেলর সুইফট, অস্কারজয়ী অভিনেতা মাইকেল বি জর্ডান, হলিউড পরিচালক জেমস ক্যামেরন ও পল থমাস অ্যান্ডারসনের পাশাপাশি জায়গা করে নিয়েছেন কমেডিয়ান সময় রায়নাও।

নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে বিজয়ীদের নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। ভারতীয় সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ ও টেলিভিশন—বিভিন্ন বিভাগে সম্মানিত হয়েছেন একঝাঁক পরিচিত মুখ। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ধুরন্ধর’, আর সেরা গানের সম্মান পেয়েছে ‘সাইয়ারা’। ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন রণবীর সিং এবং ‘সাইয়ারা’-র জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অনীত পাড্ডা।

একনজরে বিজয়ীদের তালিকা:

  • সেরা ছবি: ধুরন্ধর

  • সেরা অভিনেতা: রণবীর সিং (ধুরন্ধর)

  • সেরা অভিনেত্রী: অনীত পাড্ডা (সাইয়ারা)

  • সেরা পরিচালক: আদিত্য ধর

  • সেরা প্রযোজক: আদিত্য ধর, জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধর

  • অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি: অক্ষয় খান্না (ধুরন্ধর)

  • সমালোচকদের বিচারে সেরা ছবি: কান্তারা: চ্যাপ্টার ১

  • সমালোচকদের বিচারে সেরা অভিনেতা: ঋষভ শেট্টি

  • সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী: ইয়ামি গৌতম ধর

  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: বিনীত কুমার সিং

  • কমেডি চরিত্রে সেরা অভিনেতা: রীতেশ দেশমুখ

  • বর্ষসেরা শিল্পী: করণ আউজলা

  • বছরের সেরা গান: সাইয়ারা

  • সেরা প্লেব্যাক গায়ক: ফাহিম আবদুল্লাহ (সাইয়ারা)

  • সেরা ওয়েব সিরিজ: দ্য ব্যাডস অফ বলিউড

  • সেরা পরিচালক (ওয়েব সিরিজ): আরিয়ান খান (দ্য ব্যাডস অফ বলিউড)

  • ওয়েব সিরিজে সেরা অভিনেতা: জয়দীপ আহলাওয়াত (পাতাল লোক)

  • ওয়েব সিরিজে সেরা অভিনেত্রী: শেফালি শাহ (দিল্লি ক্রাইম ৩)

  • বছরের সেরা টেলিভিশন সিরিজ: তারক মেহতা কা উলটা চশমা

  • অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি: স্মৃতি ইরানি (কিউঁকি সাস ভি কভি বহু থি ২)

  • কমেডিয়ান অফ দ্য ইয়ার: সময় রায়না

আন্তর্জাতিক ও বিশেষ সম্মাননা:

  • ইন্টারন্যাশনাল আর্টিস্ট অফ দ্য ইয়ার: টেলর সুইফট

  • আন্তর্জাতিক ফিচার ছবিতে সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

  • আন্তর্জাতিক ফিচার ছবিতে সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন

  • সেরা আন্তর্জাতিক ফিচার ছবি: অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ

  • বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি: জেমস ক্যামেরন

  • চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতি: কমল হাসান

  • সঙ্গীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতি: ইলাইয়ারাজা

প্রসঙ্গত, ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের নামে নামাঙ্কিত এই চলচ্চিত্র উৎসব ও পুরস্কার অনুষ্ঠানটি একটি বেসরকারি উদ্যোগে আয়োজিত হয়। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত ও ডিজিটাল মাধ্যমের বিভিন্ন কাজকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই মঞ্চের আয়োজন করা হয়।