টাটা মোটরসের বাম্পার অফার! পুজোর আগে ২ লাখ টাকা পর্যন্ত ছাড়, ৩০ সেপ্টেম্বর পর্যন্তই সুযোগ

উৎসবের মরশুমে গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য দারুণ খবর নিয়ে এসেছে টাটা মোটরস। সম্প্রতি জিএসটি কমার ফলে গাড়ির দাম তো কমেছেই, তার সঙ্গে যোগ হয়েছে টাটার বিশেষ উৎসবের অফার। এর ফলে ক্রেতারা এখন টাটার গাড়ি কিনলে ২ লাখ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। তবে এই অফার সীমিত সময়ের জন্য—শুধুমাত্র ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্তই প্রযোজ্য।
টাটার এসইউভি লাইনআপে সবচেয়ে বেশি লাভ পাচ্ছেন নেক্সন, হ্যারিয়ার এবং সাফারি ক্রেতারা। নেক্সন মডেলে জিএসটি কমার কারণে প্রায় ১.৫৫ লাখ টাকা দাম কমেছে। এর সঙ্গে ৪৫,০০০ টাকার উৎসবের বিশেষ ছাড় যোগ হওয়ায় মোট সাশ্রয় দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ টাকা। একই রকম সুবিধা পাওয়া যাচ্ছে হ্যারিয়ার এবং সাফারি-তেও।
হ্যাচব্যাক সেগমেন্টেও বড় ছাড় মিলছে। আলট্রোজ মডেলে প্রায় ১.৭৬ লাখ টাকা পর্যন্ত দাম কমেছে, যার মধ্যে ১.১ লাখ টাকা জিএসটি হ্রাসের ফল। টিয়াগো ও টিগর মডেলেও যথাক্রমে ১.২ লাখ এবং ১.১১ লাখ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। এমনকি নতুন মডেল কার্ভে-তেও ১ লাখের বেশি ছাড় দেওয়া হচ্ছে।
টাটা লাইনআপ: এক নজরে এক্স-শোরুম দাম
টিয়াগো: ₹৪.৫৭ লাখ থেকে শুরু
পাঞ্চ: ₹৫.৬৭ লাখ থেকে শুরু
আলট্রোজ: ₹৬.৩০ লাখ থেকে শুরু
নেক্সন: ₹৭.৩২-৮ লাখ (রেঞ্জ)
হ্যারিয়ার: ₹১৫ লাখ থেকে শুরু
হ্যারিয়ার.ইভি: ₹২১.৪৯ লাখ থেকে শুরু
বর্তমানে টাটা মোটরসের গাড়িগুলো অত্যাধুনিক ফিচারে সমৃদ্ধ। সম্প্রতি নেক্সন ইভি-তে এডিএএস লেভেল ২ যুক্ত করা হয়েছে, এবং আলট্রোজ মডেলেও ৬টি এয়ারব্যাগ ও ৩৬০-ডিগ্রি ক্যামেরার মতো উন্নত ফিচার যোগ করা হয়েছে। এই অফারটি সেই সব ক্রেতাদের জন্য একটি দারুণ সুযোগ, যারা পুজো বা উৎসবের আগে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন।