জরুরি কাজ কি আটকে যেতে পারে? এই মাসে অর্ধেক দিনই তালা ঝুলবে ব্যাঙ্কে, এখনই দেখে নিন ছুটির তালিকা!

নতুন মাস শুরু মানেই নানা জল্পনা এবং পরিকল্পনা। বিশেষ করে অক্টোবর মাস শুরু হতেই সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন থাকে ব্যাঙ্কের ছুটির দিনগুলি নিয়ে। কারণ উৎসবের এই মরশুমে দুর্গাপুজো, মহালয়া, দশেরা থেকে শুরু করে একাধিক জাতীয় ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে প্রায় অর্ধেক মাসই বন্ধ থাকতে চলেছে দেশের বিভিন্ন প্রান্তের ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, অক্টোবরে টানা ছুটির মুখে পড়তে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা।

অক্টোবর মাসের প্রধান ছুটির দিনগুলি এক নজরে:

  • ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ১০ অক্টোবর: মহালয়া উপলক্ষে কলকাতা ও বেঙ্গালুরুতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ১৭ অক্টোবর: মহা সপ্তমী উপলক্ষে আগরতলায় ব্যাঙ্কের ছুটি রয়েছে।

  • ১৯ ও ২০ অক্টোবর: দশেরা, মহা নবমী ও বিজয়া দশমী উপলক্ষে পশ্চিমবঙ্গসহ দেশের একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ২১ অক্টোবর: দুর্গাপুজো ও বিজয়া দশমী উপলক্ষে কলকাতা, আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হবে।

  • ২২ ও ২৩ অক্টোবর: দুর্গাপুজো উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ২৬ অক্টোবর: লক্ষ্মী পুজো উপলক্ষে দেশের বহু শহরেই ব্যাঙ্ক ছুটি থাকবে।

  • ২৯ অক্টোবর: করবা চৌথ উপলক্ষে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকছে।

এছাড়াও মাসের প্রতিটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার তো নিয়মিত ছুটি থাকছেই। ফলে ব্যাঙ্কে টাকা তোলা, জমা দেওয়া বা অন্য কোনো জরুরি আর্থিক লেনদেন থাকলে, ছুটির তালিকা দেখে তবেই ঘরের বাইরে পা বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে।