জন্ম শংসাপত্র না থাকলে কী করবেন? অনলাইনে আবেদন করার সহজ পদ্ধতি জানুন তাহলে

বর্তমানে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আপনার হাতে থাকা পুরনো, হাতে লেখা শংসাপত্রটি অনলাইনে আছে কি না, তা খুব সহজেই যাচাই করতে পারেন। যদি অনলাইনে না থাকে, তবে সেটি ডিজিটাইজ করারও সুযোগ আছে। এখানে সেই প্রক্রিয়াটি বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

প্রথমে দেখুন আপনার বার্থ সার্টিফিকেট ইতিমধ্যেই অনলাইনে আছে কি না। এর জন্য সরকারের Citizen Services পোর্টালে যান। সেখানে Birth অপশন থেকে ‘Check Status’ অথবা ‘Download Certificate’ অপশনটি বেছে নিন। এরপর রেজিস্ট্রেশন নম্বর, নাম ও জন্মতারিখ দিয়ে সার্চ করলে আপনার শংসাপত্র অনলাইনে আছে কি না, তা জানতে পারবেন। যদি এটি অনলাইনে পাওয়া যায়, তাহলে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।

যদি আপনার বার্থ সার্টিফিকেট পুরনো ও হাতে লেখা হয় এবং অনলাইনে না পাওয়া যায়, তাহলে সরাসরি স্থানীয় রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে হবে। এটি হতে পারে আপনার এলাকার পঞ্চায়েত অফিস, পৌরসভা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে।

অফলাইনে আবেদন করতে যা যা লাগবে:
পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্রের মূল কপি ও একটি ফটোকপি।

বাবা-মায়ের পরিচয়পত্র।

আবেদনকারীর পরিচয়পত্র।

একটি সক্রিয় মোবাইল নম্বর।

স্থানীয় অফিস থেকে পূর্ণ করা আবেদন ফরম।

নথি জমা দেওয়ার পর কর্তৃপক্ষ সেগুলির সত্যতা যাচাই করবে এবং তথ্যগুলি অনলাইন সিস্টেমে আপডেট করবে। আপডেট সম্পন্ন হলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ আসবে। এরপর আপনি অনলাইন পোর্টাল থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই ডিজিটাল সার্টিফিকেটে একটি কিউআর কোড (QR code) এবং ডিজিটাল স্বাক্ষর (Digital Signature) থাকবে, যা সব জায়গায় বৈধ।

মনে রাখবেন:
সবার আগে অনলাইনে যাচাই করে নিন। এতে আপনার সময় ও ঝামেলা দুটোই বাঁচবে।

পুরনো হাতে লেখা শংসাপত্র সরাসরি অনলাইনে আপলোড করে ডিজিটাল কপি পাওয়া যায় না। এর জন্য স্থানীয় রেজিস্ট্রার অফিসের সাহায্য নিতেই হবে।

সঠিক নথি জমা দিলে দ্রুতই আপনার ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন।