গুরুতর অভিযোগ ইলন মাস্কের Grok-এর বিরুদ্ধে, কর্মীদের যৌন উত্তেজক ও আপত্তিজনক কনটেন্টের সম্মুখীন হওয়ার অভিযোগ!

ইলন মাস্কের গ্রক এআই (Grok AI) আবারও ভুল কারণে শিরোনামে এসেছে। মাস্কের সংস্থা xAI দ্বারা নির্মিত এই চ্যাটবটটি এর আগে অদ্ভুত ও আপত্তিকর উত্তরের জন্য সমালোচিত হয়েছিল। এবার একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে, গ্রককে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা শিশু সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুতর বিপদ ডেকে আনতে পারে।

‘বিজনেস ইনসাইডার’-এর এক প্রতিবেদন অনুসারে, গ্রককে ইচ্ছাকৃতভাবে যৌন ও প্ররোচনামূলক বৈশিষ্ট্য দিয়ে তৈরি করা হয়েছে। ওপেনএআই, অ্যানথ্রপিক বা মেটার মতো অন্যান্য এআই টুলের মতো প্রাপ্তবয়স্কদের অনুরোধ ব্লক করার পরিবর্তে, গ্রকের নাকি “সেক্সি,” “স্পাইসি” এবং “আনহিঞ্জড” নামের বিশেষ মোড রয়েছে। এর একটি ফ্লার্টিং নারী অবতারও আছে, যা কর্মীদের মতে “আদেশ করলে পোশাক খুলে ফেলে।”

আরও উদ্বেগজনক বিষয় হলো, চ্যাটবটকে প্রশিক্ষণ দেওয়ার কাজে জড়িত কিছু কর্মী জানিয়েছেন যে, তাদের সরাসরি ক্ষতিকর এবং বেআইনি কন্টেন্টের সম্মুখীন হতে হয়েছে। xAI-এর ৩০ জনেরও বেশি বর্তমান ও প্রাক্তন কর্মীর মধ্যে ১২ জন জানান যে, তাদের যৌনতাপূর্ণ কন্টেন্ট, এমনকি শিশু যৌন নির্যাতন সংক্রান্ত (CSAM) কন্টেন্টও রিভিউ করতে হয়েছে।

এটি গ্রকের প্রথম বিতর্ক নয়। এর আগে, এক সাংবাদিক দেখিয়েছিলেন যে গ্রক ‘ইমাজিন’ (Grok Imagine) টুলের মাধ্যমে কণ্ঠশিল্পী টেলর সুইফটের ডিপফেক ছবি তৈরি করা যায়। এই চ্যাটবটটি অ্যাডলফ হিটলারের প্রশংসা করেও সমালোচিত হয়েছিল এবং কিছু উত্তরে নিজেকে “মেকাহিটলার” বলেও উল্লেখ করে। আরেকটি ঘটনায়, গ্রক তুর্কি নেতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে আপত্তিকর মন্তব্য করে, যার ফলে একটি তুর্কি আদালত কিছু কন্টেন্টে প্রবেশাধিকার সীমাবদ্ধ করে দেয়। গ্রকের পোলিশ রাজনীতিবিদদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর পোল্যান্ডও ইউরোপীয় কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করবে বলে জানিয়েছে।

মাস্ক বারবার বলেছেন যে, শিশু নির্যাতন দমন করা তার “এক নম্বর অগ্রাধিকার,” কিন্তু নতুন এই প্রতিবেদনটি একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। কর্মীরা জানিয়েছেন, তাদের ক্ষতিকর কন্টেন্ট চিহ্নিত করতে বলা হলেও, তাদের অনেককেই যৌনতাসহ শিশুদের জন্য ক্ষতিকর ছবি,