গয়না কেনার আগে অবশ্যই জানুন! কলকাতা থেকে দিল্লি, আজ দেশের বড় শহরগুলিতে সোনার দাম কত?

টানা দুদিন ঊর্ধ্বমুখী থাকার পর ১৪ নভেম্বর আবারও চড়ল সোনার বাজার। বিয়ের মরসুমের মুখে হলুদ ধাতুর এই লাগাতার দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দুপুর ১১টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, কলকাতা-সহ দেশের প্রতিটি বড় শহরেই ২২ ক্যারেট, ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দামে বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।

কলকাতার বাজারে আজ ২৪ ক্যারেট খাঁটি সোনার ১ গ্রামের দাম ১৩,৭৬২ টাকা (গতকালের থেকে ২৭ টাকা বেশি) এবং ১০ গ্রামের দাম ১,৩৭,৬২০ টাকা (গতকালের থেকে ২৭০ টাকা বেশি) হয়েছে। অন্যদিকে, ২২ ক্যারেট সোনা ১ গ্রামের দাম ১২,৬১৫ টাকা এবং ১০ গ্রামের দাম ১,২৬,১৫০ টাকা (২৫০ টাকা বাড়ল) হয়েছে। পাশাপাশি, ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ১০৩২২০ টাকা (২১০ টাকা বাড়ল) হয়েছে।

দেশের অন্যান্য মেট্রো শহরগুলির মধ্যে হায়দরাবাদ এবং মুম্বইয়ে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৩৭,৬২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,২৬,১৫০ টাকায় দাঁড়িয়েছে। রাজধানী দিল্লি এবং জয়পুরে সোনার দাম কিছুটা বেশি রয়েছে, যেখানে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা ১,৩৭,৭৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনা ১,২৬,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। পাটনাতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৩৭,৬৭০ টাকা এবং ২২ ক্যারেট ১,২৬,২০০ টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,৩৭,৬২০ টাকা এবং ২২ ক্যারেট ১,২৬,১৫0 টাকা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণেই এই দামের ধারাবাহিক ওঠানামা চলছে।