গণেশ চতুর্থী কবে? ২৬ নাকি ২৭ অগাস্ট? জানুন দুই পঞ্জিকার মত

শারদোৎসবের আগেই ধরণীতে আগমন ঘটে সিদ্ধিদাতা গণেশের। এই বছর দুর্গাপূজা এগিয়ে আসার কারণে গণেশ চতুর্থীর তারিখ নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। স্কন্দপুরাণ অনুসারে, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয়। কিন্তু ক্যালেন্ডার ও পঞ্জিকা ভেদে তারিখের কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গুপ্ত প্রেস পঞ্জিকা কী বলছে?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, এই বছর ২৬ ও ২৭ আগস্ট—দুদিনই চতুর্থী তিথি রয়েছে।

চতুর্থী তিথি শুরু: ২৬ আগস্ট, মঙ্গলবার, দুপুর ১টা ৫৬ মিনিটে।

চতুর্থী তিথি শেষ: ২৭ আগস্ট, বুধবার, দুপুর ৩টা ৪৫ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতেও চতুর্থী তিথি দুদিন ধরে রয়েছে।

চতুর্থী তিথি শুরু: ২৬ আগস্ট, মঙ্গলবার, দুপুর ১২টা ৫২ মিনিট ৮ সেকেন্ডে।

চতুর্থী তিথি শেষ: ২৭ আগস্ট, বুধবার, দুপুর ২টো ১৮ মিনিট ৩১ সেকেন্ডে।

গণেশ পুজোর শুভ সময় কখন?
যদিও তিথি দুদিন ধরে থাকছে, ২৭ আগস্টই গণেশ পুজোর জন্য সবচেয়ে শুভ দিন। এই দিন পুজোর শুভ সময় হলো সকাল ১১টা ০৫ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। ভক্তরা এই সময়ে সিদ্ধিদাতা গণেশের পূজা সম্পন্ন করতে পারবেন।

এই বছরের গণেশ চতুর্থী ভক্তদের জন্য আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক।