খোদ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে চরম নিরাপত্তা বিঘ্ন! পিএমও-র ভুয়ো আইডি কার্ড ও বন্দুক নিয়ে একেবারে ভিতরে ঢুকে পড়া যুবকের আসল উদ্দেশ্য কী ছিল?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় মারাত্মক ফাঁকফোকরের ঘটনা সামনে এসেছে। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে অবস্থিত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্লোবাল ফিনটেক ফেস্ট (GFF) উদ্বোধন করার কথা ছিল। এই গুরুত্বপূর্ণ হাই-প্রোফাইল অনুষ্ঠান শুরুর আগেই অস্ত্র এবং ভুয়ো পরিচয়পত্রসহ দু’জনকে পাকড়াও করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ বছর বয়সি রোহন পারেখ নামের এক যুবক ঘটনাস্থলে প্রবেশ করার চেষ্টা করেন এবং নিজেকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)-এর একজন শীর্ষ আধিকারিক বলে দাবি করেন। তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীর কাছে একটি বন্দুকও ছিল। নিরাপত্তারক্ষীরা নিয়মমাফিক পরিচয়পত্র যাচাই করতে গিয়ে বুঝতে পারেন যে ওই ব্যক্তির পিএমও-র আইডি কার্ডটি সম্পূর্ণ জাল। এই চাঞ্চল্যকর ঘটনার পরেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে তল্লাশি এড়িয়ে অস্ত্র এবং ভুয়া পরিচয়পত্র নিয়ে তারা ভিতরে ঢোকার সাহস পেল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

Pratik Saha
  • Pratik Saha