খুশির জোয়ার সোনা বাজারে! পুজোর আগেই হু হু করে দাম কমে ১০ গ্রাম সোনা মিলবে মাত্র ১ লক্ষ টাকায়?

উৎসবের মরসুম ও পুজোর মাস শুরু হতেই সোনাপ্রেমীদের জন্য এল দারুণ এক স্বস্তির খবর। গত কিছুদিন ধরেই দেশজুড়ে হু হু করে কমছে হলুদ ধাতুর দাম। একটানা নিম্নমুখী এই গ্রাফ দেখে স্বাভাবিকভাবেই মুখে হাসি ফুটেছে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের। তবে প্রশ্ন উঠছে, দুর্গাপুজোর ঠিক আগে কি সোনা বা গয়না কেনার এটাই সঠিক সময়, নাকি আরও কিছুদিন অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে?

আন্তর্জাতিক অর্থবাজারের গতিপ্রকৃতি এবং বিশেষজ্ঞদের সাম্প্রতিক পূর্বাভাস বলছে, সামনের দিনগুলিতে সোনার দাম আরও কিছুটা পড়তে পারে। বিশেষ করে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ‘ব্যাঙ্ক অফ আমেরিকা’-র একটি মেগা পূর্বাভাস ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে বাজারে। তাঁদের সমীক্ষা ও পরিসংখ্যান অনুযায়ী, আগামী দিনে সোনার দাম আরও নিচের দিকে নামতে পারে, যা সাধারণ ক্রেতাদের জন্য বিরাট সুযোগ তৈরি করবে। ফলে এই মুহূর্তে যাঁরা সোনা বা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁরা বিনিয়োগের আগে আরও কিছুদিন বাজার পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Pratik Saha
  • Pratik Saha