ক্ষমতার শীর্ষে ২৫ বছর! বিশেষ দিনে মন্দিরে পুজো দিয়ে দেশসেবার শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

সরকার প্রধান হিসেবে দীর্ঘ ২৫ বছর সফলভাবে পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক ও মাইলফলক দিনে দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো ও বিশেষ প্রার্থনা সেরে অকৃত্রিম নিষ্ঠার সঙ্গে দেশসেবা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এরপরই শুরু হয় দিবসের মূল আকর্ষণের পর্ব। দিল্লির বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এবার নজর ঘুরছে ভাটনগরের বিশেষ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের দিকে, যেখানে যোগ দিতে চলেছেন দেশের একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বর্ণময় প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ভাটনগরের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতাদের। এই মেগা আয়োজনে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, হর্ষ সাংঘভি-সহ দেশের প্রথম সারির একাধিক নেতা। পাশাপাশি, এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। রাজনৈতিক মহলের মতে, মোদীর আড়াই দশকের এই বর্ণাঢ্য প্রশাসনিক যাত্রা উদযাপনের অঙ্গ হিসেবে ভাটনগরের এই অনুষ্ঠান জাতীয় রাজনীতিতে এক বিশেষ গুরুত্ব বহন করছে।