কলকাতা দখল করতে ময়দানে নামলেন সুকান্ত মজুমদার! বিজেপির গোপন রণনীতি ফাঁস হতেই কি অস্বস্তিতে শাসকদল?

আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা দ্বিগুণ বাড়াল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন ২৯ এবং ডিলিমিটেশনের পর বর্তমান ৪৫ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিশেষ উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কলকাতা পুরভোটের ইনচার্জ সুকান্ত মজুমদার। এদিনের এই বৈঠক থেকে আগামী দিনের নির্বাচন পরিচালনার জন্য একাধিক গুরুত্বপূর্ণ রণনীতি ঠিক করা হয়েছে বলে খবর।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক নানা রাজনৈতিক ইস্যু এবং রাজ্যের নানা সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন সুকান্ত মজুমদার। রাস্তা বন্ধ করে বড় করে পুজো কার্নিভাল না করার বিষয়ে মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের তরফে যে বার্তা দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে বিজেপি সরকারের কর্মপদ্ধতির কথা তুলে ধরেন তিনি। সুকান্তবাবু স্পষ্ট ভাষায় জানান, সরকার কোনও নির্দিষ্ট দল বা গোত্রের জন্য কাজ করে না, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্যই কাজ করা উচিত। এই নীতির ওপরেই বিজেপি সবসময় জোর দিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি। আসন্ন পুরভোটের আগে কলকাতার অন্দরে সংগঠনের ভিত শক্ত করতে কেন্দ্রীয় মন্ত্রীর এই সক্রিয়তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Pratik Saha
  • Pratik Saha