এয়ারটেল রিচার্জ করলেই একদম ফ্রি! এক বছরের জন্য পান এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন, জানুন কীভাবে পাবেন

গ্রাহকদের জন্য দারুণ এক আকর্ষণীয় অফার নিয়ে এল দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। জনপ্রিয় ভাষা শেখার প্ল্যাটফর্ম ডুওলিঙ্গো (Duolingo)-র সঙ্গে হাত মিলিয়ে সংস্থার ৩৭ কোটিরও বেশি গ্রাহককে বড় উপহার দিল এয়ারটেল। এই নতুন পার্টনারশিপের আওতায় এয়ারটেলের যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে এক বছরের জন্য ‘সুপার ডুওলিঙ্গো’ (Super Duolingo) সাবস্ক্রিপশন ব্যবহার করার সুযোগ পাবেন। এর জন্য কোনো অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্পেশাল অফারটি এয়ারটেলের মোবাইল, ওয়াই-ফাই এবং ডিটিএইচ (DTH)—সব ধরনের গ্রাহকদের জন্যই প্রযোজ্য। কোনো রকম ক্রেডিট কার্ডের ঝামেলা ছাড়াই খুব সহজেই এয়ারটেল অ্যাপের মাধ্যমে এই ১২ মাসের সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করা যাবে।
সুপার ডুওলিঙ্গো সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা বিজ্ঞাপনমুক্ত পরিবেশে একেবারে সাবলীলভাবে নতুন ভাষা শেখার সুযোগ পাবেন। এতে থাকছে আনলিমিটেড এনার্জি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নির্ভর রিয়েল-টাইম স্পিকিং প্র্যাকটিস, ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী তৈরি করা অনুশীলন এবং ভুল সংশোধনের বিশেষ সুযোগ। ডুওলিঙ্গোতে বর্তমানে ৪০টিরও বেশি ভাষা শেখার কোর্স উপলব্ধ রয়েছে। ছোট ছোট লেসন ও আকর্ষণীয় ফিচারের মাধ্যমে ঘরে বসেই বিদেশি ভাষা শেখার এই সুযোগ পেশাদার জীবন ও কেরিয়ারের অগ্রগতিতে বড় ভূমিকা পালন করতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।