“এই কারণেই কি সেঞ্চুরি হাতছাড়া?” সারা গুরপালের ফোন থেকে ক্রিকেটারদের সিগ্রেট মেসেজ ফাঁস রিয়্যালিটি শো-তে

আমাজন প্রাইমের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর নতুন সিজন অর্থাৎ ‘রাইজ অ্যান্ড ফল ২’ ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। তবে শো শুরুর প্রথম দিনেই লাইমলাইট কেড়ে নিলেন পাঞ্জাবি গায়িকা ও অভিনেত্রী সারা গুরপাল এবং শো-এর সঞ্চালক তথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগ। মঞ্চে কথোপকথনের সময় ক্রিকেটারদের গোপন ইনবক্স বার্তা নিয়ে এমন এক কাণ্ড ঘটল, যা এখন সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল।
“অনেক ক্রিকেটারই আমাকে ডিএম করে!” শো-এর একটি ভাইরাল পর্বে শেবাগ হালকা চালে সারাকে জিজ্ঞাসা করেন, “আমি শুনেছি দেশের অনেক প্রথম সারির ক্রিকেটার নাকি তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন? খবর কি সত্যি?” শেবাগের এই প্রশ্নে একবিন্দু লুকোছাপা না করে সোজা হেসে উত্তর দেন সারা। তিনি জানান, কথাটি একেবারেই সত্যি এবং বেশ কয়েকজন নামী ক্রিকেটার তাঁকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠান।
শেবাগের হাতে ফোন, চ্যাট দেখে বিস্ফোরক মন্তব্য: সারার মুখ থেকে এই কথা শোনার পরেই বেশ কৌতূহলী হয়ে পড়েন শেবাগ। তিনি মজার ছলেই সারার কাছে তাঁর মোবাইল ফোনটি দেখতে চান। সারাও কোনো দ্বিধা না করে নিজের ইনস্টাগ্রামের মেসেজ বক্স ওপেন করে শেবাগের হাতে তুলে দেন।
ইনবক্স স্ক্রোল করতেই শেবাগের চোখ চড়কগাছ! এক একজন তারকার নাম দেখে হেসে ফেলেন প্রাক্তন এই বিধ্বংসী ব্যাটার। মেসেজ পড়তে পড়তে নিজের ট্রেডমার্ক ভঙ্গিতে শেবাগ বলে ওঠেন, “আচ্ছা! ইনিও মেসেজ পাঠিয়েছেন? তাতেই ভাবি ব্যাটের থেকে ইদানীং রান বেরোচ্ছে না কেন!”
মজার বিষয় থামেনি এখানেই। চ্যাটের তালিকা আরও দীর্ঘ দেখে মুচকি হেসে শেবাগ যোগ করেন, “আরে, এখানে তো দেখছি লেফটি (বাঁ-হাতি ব্যাটার), রাইটি (ডান-হাতি ব্যাটার) থেকে শুরু করে উইকেটকিপার—পুরো টিমই উপস্থিত!” শেবাগের এই অন-স্ক্রিন রসবোধে পুরো সেট হাসিতে ফেটে পড়ে।
তারকাবহুল ‘রাইজ অ্যান্ড ফল সিজন ২’: বীরেন্দ্র শেবাগের সঞ্চালনায় শুরু হওয়া এই রিয়্যালিটি শো-তে এবার অংশ নিয়েছেন ১৫ জন হাই-প্রোফাইল প্রতিযোগী। তাঁদের মধ্যে রয়েছেন স্বরা ভাস্কর, গৌতম গুলাটি, সারা গুরপাল, করণ প্যাটেল, শেহজাদ পুনাওয়ালা, মণীশ কাশ্যপ, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, সিভেট তোমর, কাজল রাঘওয়ানি, তেজ প্রতাপ যাদব এবং অনীশ ভগতের মতো বেশ কিছু আলোচিত নাম।
প্রথম দিনেই সারা ও শেবাগের এই খোলামেলা কথোপকথন ও রসিকতা দর্শকরা দারুণ উপভোগ করছেন, যার ছোট ছোট ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ইনস্টাগ্রাম ও এক্স-এ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।