উৎসবের আমেজে মর্মান্তিক পরিণতি! ছাদে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে গিয়ে যা হলো…? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

রাজ্যজুড়ে যখন দুর্গাপূজা ও বিজয়া দশমীর উৎসবের আমেজ, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল বাচ্চু মন্ডল (বয়স ১৬) নামের এক কিশোর।

ঘটনাটি ঘটেছে বারুইপুরের কবিন্দপুর এলাকায়। জানা গিয়েছে, কুলতলি নলগড়া এলাকার বাসিন্দা বাচ্চু মন্ডল কবিন্দপুরে একটি মিষ্টির দোকানে কাজ করত।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, রাতে বাচ্চু যে মিষ্টির দোকানে কাজ করত, সেই দোকানের মালিকের বাড়ির ছাদে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। সেই সময় আচমকা ছাদ থেকে সে পড়ে যায় এবং বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।

পুজোর মুখে শহর কলকাতায় ভারী বৃষ্টির পর জল জমার সময়ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ পুরোপুরি কাটতে না কাটতেই এবার বারুইপুরে ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।