উত্তর থেকে দক্ষিণ—জুড়ে নামছে বৃষ্টির বারিধারা! কোন কোন জেলায় আজ ভাসবে রাস্তাঘাট?

শনিবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হতে চলেছে। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, এই দুর্যোগের আঁচ থেকে বাদ পড়বে না উত্তরবঙ্গও। আবহাওয়া দফতরের পক্ষ থেকে একাধিক জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। তাই ঘর থেকে বেরোনোর আগে অবশ্যই জেনে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট।

বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের কাছাকাছি একটি নতুন নিম্নচাপ এলাকা তৈরি হতে চলেছে। এর প্রভাবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই কদিন তাই ছাতা ছাড়া ঘরের বাইরে পা রাখলেই নিশ্চিত ভিজতে হবে।

কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?

শনিবার শহরের আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সকালের দিকে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষার সক্রিয়ূপ দেখতে পাবে তিলোত্তমা।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাযুক্ত জেলাগুলি

আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া ৩০ অগাস্ট রবিবারেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের উপরেও রয়েছে বৃষ্টির চোখ রাপানি। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।