আসছে ‘শুক্রাদিত্য যোগ’! আর মাত্র ২ দিন পরই শুক্রের গোচর, কোন ৪ রাশির জীবনে উপচে পড়বে সুখ-সমৃদ্ধি?

জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ শুক্রের অবস্থান পরিবর্তনে শীঘ্রই তৈরি হতে চলেছে এক বিশেষ যোগ, যা কয়েকটি রাশির জীবনে আনতে চলেছে বড়সড় ইতিবাচক পরিবর্তন।

গতকাল, ৬ অক্টোবর শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। এর ঠিক তিন দিন পরই, আগামী ৯ অক্টোবর সকাল ১০টা ৩৮ মিনিটে, শুক্র তার রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে গোচর করবে। যদিও কন্যা রাশি শুক্রের দুর্বল রাশি, তবুও সূর্য (ইতিমধ্যেই কন্যা রাশিতে আছে) এবং শুক্রের সংযোগে তৈরি হবে শক্তিশালী ‘শুক্রাদিত্য যোগ’। এই মহাযোগের প্রভাবে চারটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে।

সৌভাগ্যের শিখরে পৌঁছতে চলা সেই ৪ রাশি:
১. মেষ রাশি
শুক্রের এই গোচর মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট উন্নতিকর পরিস্থিতি তৈরি করবে।

কেরিয়ার ও অর্থ: আপনার দীর্ঘদিনের পরিশ্রমের মূল্য পাবেন। আয়ের নতুন পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চাকরি ও ব্যবসা: চাকরিতে সুখবর আসবে, নতুন চাকরির প্রস্তাবও আসতে পারে। ব্যবসায় বড় কোনও চুক্তি করলে লাভবান হবেন।

২. মিথুন রাশি
শুক্রের আশীর্বাদে মিথুন রাশির জাতক-জাতিকাদের সুদিন ফিরবে।

আর্থিক অবস্থা: আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত হতে পারে। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে।

কর্মক্ষেত্র: কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। আপনার সুষ্ঠুভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে।

৩. সিংহ রাশি
শুক্রের চালে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে।

অর্থ ও সম্মান: আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আয়ের একাধিক পথ তৈরি হওয়ায় লাভবান হবেন। অফিসে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার কাজ প্রশংসিত হবে এবং সহকর্মীদের সহযোগিতা মিলবে।

ব্যক্তিগত জীবন: দীর্ঘদিনের মানসিক চাপ থেকে স্বস্তি মিলবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন, যা জীবনে শান্তি আনবে।

৪. কন্যা রাশি
শুক্রের গোচর সরাসরি কন্যা রাশিতে হওয়ায় এই জাতক-জাতিকাদের কপাল খুলবে।

কেরিয়ার ও ভ্রমণ: কেরিয়ারে উন্নতির দারুণ যোগ রয়েছে। কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে।

পারিবারিক সমর্থন: আপনার নেওয়া যে কোনও কাজে পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। পাশাপাশি কোনও শুভ কাজে পরিবারের পক্ষ থেকে সুখবর পেতে পারেন।