আশা নেই তো কী হয়েছে, জন্মদিনে এল জাদুকরী উপহার! কিংবদন্তি শিল্পীর শেষ গান শুনে কেঁদে ভাসলেন ভক্তরা!

আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীতের জগতে নিজের অবাধ বিচরণে কোটি কোটি শ্রোতার মন জয় করেছিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহারাষ্ট্রের মানুষ হলেও সুরের জাদুতে এবং রাহুল দেব বার্মনকে বিয়ের সুবাদে বাংলার মানুষের হৃদয়ে এক চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন তিনি। পুজো মণ্ডপ থেকে ড্রয়িংরুম— তাঁর গাওয়া একাধিক রোম্যান্টিক ও ক্যাবারে গান আজও বাঙালির নস্ট্যালজিয়ার অন্যতম বড় খোরাক।

মহান এই শিল্পীর প্রয়াণের পর তাঁর একটি বিশেষ সৃষ্টি ফের একবার অনুরাগীদের নস্ট্যালজিক করে তুলেছে। গত ৮ সেপ্টেম্বর জন্মদিনে প্রকাশ্যে এসেছে আশা ভোঁসলের গাওয়া অত্যন্ত সুমধুর একটি শেষ গান। সোশ্যাল মিডিয়ায় এই গানটি সামনে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কিংবদন্তি শিল্পীর এই অন্তিম গানটি শোনার জন্য এখন থেকেই হুড়োহুড়ি শুরু হয়েছে ভক্তদের মধ্যে।

Pratik Saha
  • Pratik Saha