‘আয়ুষ্মান ভারত’ কার্ড পাননি? চিন্তা নেই! কোন সরকারি বিমায় মিলবে ৫ লক্ষ টাকার সুবিধা? বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেমার খরচ কমাতে কেন্দ্র সরকারের ‘আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (PM-JAY) এক যুগান্তকারী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়ে থাকে। তবে সমস্ত শর্ত পূরণ করে এই প্রকল্পের আওতায় অনেকেই নাম তুলতে পারেন না। আর যাঁরা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাঁদের জন্য এবার বড় স্বস্তির খবর শোনালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

কাদের জন্য কোন ব্যবস্থা?

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যাঁরা কোনো কারণে কেন্দ্রীয় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় আসতে পারেননি, কিন্তু ইতিমধ্যেই ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা যেন কোনোভাবেই চিন্তিত না হন। তাঁদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে আনা হয়েছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা’। প্রাথমিক পর্যায়ে রাজ্যের প্রায় ৮০ লক্ষ পরিবার এই বিশেষ স্বাস্থ্যবীমার অন্তর্ভুক্ত হবে।

মিলবে ৫ লক্ষ টাকার ক্যাশলেস কভারেজ

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই নতুন ব্যবস্থার মাধ্যমে উপভোক্তারা প্রতি বছর পরিবারপিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। সবচেয়ে বড় কথা হলো, এই প্রকল্পের ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা রাখা হয়নি। সারা দেশ জুড়েই এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে। সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় ২ হাজারটি হাসপাতালে (যার মধ্যে প্রায় ১,৩০০টি বেসরকারি এবং ৭০০টি সরকারি হাসপাতাল অন্তর্ভুক্ত) এই পরিষেবা পাওয়া যাবে। আগামী ১৬ তারিখ থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বলে জানা গিয়েছে।

Pratik Saha
  • Pratik Saha