আমেরিকায় ভোটের ধাক্কার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা! হতে চান ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী?

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগণনা শুরু হতেই জোর ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বিরোধীদের পাল্লা ভারী হতেই ট্রাম্পের একটি চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে নিজের জনপ্রিয়তার পতন সম্পর্কিত প্রশ্নের জবাবে ট্রাম্প রসিকতার ছলে দাবি করেন, ইজরায়েলে তাঁর গ্রহণযোগ্যতার হার ৯৯ শতাংশ। আমেরিকার মানুষ যদি তাঁর ওপর আস্থা হারায়, তবে তিনি ইজরায়েলে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। এই একই অনুষ্ঠানে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, চলতি বছরের শেষ থেকেই ইজরায়েলকে দেওয়া বার্ষিক ৪ বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য বন্ধ করে দেবে আমেরিকা। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সমঝোতা হয়েছে বলে দাবি ট্রাম্পের। তাঁর মতে, ইজরায়েল এখন একটি সমৃদ্ধ অর্থনীতি এবং তাদের আর এই অনুদানের প্রয়োজন নেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, মধ্যপ্রাচ্য নীতি ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে ঘরোয়া রাজনীতিতে ওঠা সমালোচনা সামাল দিতেই ট্রাম্পের এই পদক্ষেপ