‘আপনি নাচ একদমই জানেন না, জিরো!’ ক্যাটরিনা কাইফকে যে অপমানজনক কথা শুনে নাচ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আজ তাঁর অসাধারণ অভিনয় এবং মনকাড়া নাচের জাদুতে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’ কিংবা ‘কমলি’র মতো সুপারহিট গানে তাঁর পারফরম্যান্স আজও দর্শকদের মুখে মুখে ঘোরে। কিন্তু বলিপাড়ার এই প্রথম সারির ডিভাকে নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, একসময় ক্যাটরিনাকে নাচ ছাড়ার পরামর্শ পর্যন্ত দেওয়া হয়েছিল এবং তাঁকে নাচের ক্ষেত্রে ‘জিরো’ বা শূন্য বলে কটাক্ষ করা হয়েছিল।

কোটি কোটি হৃদয়ের রানি হওয়ার পেছনের স্ট্রাগল: সম্প্রতি বিখ্যাত কোরিওগ্রাফার বস্কো মার্টিস পরিচালক ফারাহ খানের একটি পডকাস্টে এসে ক্যাটরিনা কাইফের কেরিয়ারের শুরুর দিকের এক অজানা গল্প শেয়ার করেছেন। বোস্কো জানান, ২০১০ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘তিস মার খাঁ’-এর ‘শিলা কি জওয়ানি’ গানটি ক্যাটরিনার কেরিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট বা গেম চেঞ্জার প্রমাণিত হয়েছিল। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক নাছোড়বান্দা জেদ ও কঠোর পরিশ্রম।

কী বলেছিলেন কোরিওগ্রাফার? বোস্কো প্রকাশ করেছেন যে, ক্যাটরিনা যখন কেরিয়ারের শুরুতে নাচ শেখার চেষ্টা করছিলেন, তখন এক কোরিওগ্রাফার তাঁর মুখের ওপর সোজা বলে দিয়েছিলেন যে তিনি নাচে একদম ‘জিরো’, তাঁর পক্ষে নাচ ছেড়ে দেওয়াই ভালো। তবে সেই অপমান বা সমালোচনাকে নেতিবাচকভাবে না নিয়ে ক্যাটরিনা নিজেকে প্রমাণ করার সুযোগ হিসেবে বেছে নেন। এরপর অসম্ভব পরিশ্রম করে তিনি নিজের ডান্সিং স্কিল এমন পর্যায়ে নিয়ে যান যে আজ তিনি বলিউডের অন্যতম সেরা পারফর্মার।

ফারাহ খানও এই বিষয়ে মন্তব্য করে জানান যে, ক্যাটরিনা হয়তো শুরুতে মাঝারি মানের ছিলেন, কিন্তু তাঁর ডেডিকেশন তাঁকে আজ এই শিখরে পৌঁছে দিয়েছে। অল্প খরচে তৈরি ‘শিলা কি জওয়ানি’ গানটি সেই সময় মুক্তির পর থেকেই চার্টে রাজত্ব করেছিল এবং ক্যাটরিনাকে রাতারাতি সেনসেশন বানিয়ে দিয়েছিল।