আচমকা ব্রেন স্ট্রোক, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল! এখন কেমন আছেন BJP নেত্রী?

গুরুতর অসুস্থ হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। জানা গিয়েছে, গত শুক্রবার গভীর রাতে তার ব্রেন স্ট্রোক হয়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তাকে আইসিইউ-তে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিমিত্রা পালের মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছিল। তাকে স্নায়ুরোগ বিশেষজ্ঞ অমিত হালদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল এবং আগামী ২৪ ঘণ্টা তাকে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতের পর তার ঘুম ভালো হয়েছে এবং এমআরআই ও সিটি স্ক্যান রিপোর্টে কোনো গুরুতর কিছু পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২১ আগস্ট তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২৮ আগস্ট ছাড়া পান। হাসপাতাল থেকে বেরিয়েই তিনি আবার রাজনৈতিক কাজে যোগ দেন এবং বিধানসভার অধিবেশনেও অংশ নেন।