অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে মিস করেছেন? মহিলাদের ফের বড় সুযোগ দিচ্ছে শুভেন্দুর সরকার!

উৎসবের মরশুমে রাজ্যের মহিলাদের জন্য বিরাট সুখবর। অন্নপূর্ণা যোজনা কিংবা অন্যান্য সরকারি জনকল্যাণমুখী প্রকল্পে যাঁরা এখনও আবেদন করে উঠতে পারেননি, তাঁদের জন্য এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে আয়োজিত হতে চলেছে তিন দিনের মেগা জনকল্যাণ শিবির। সেখান থেকেই সরাসরি অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতার মতো একাধিক জনহিতকর সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন রাজ্যের মহিলারা।
উৎসবের মাসে কবে ঢুকবে টাকা? কালীপুজো ও দীপাবলির মুখে দাঁড়িয়ে রাজ্যের লাখ লাখ মহিলার মনে একটাই প্রশ্ন— চলতি নভেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঠিক কবে অ্যাকাউন্টে এসে পৌঁছাবে? দুর্গাপূজোর মাসে নির্ধারিত সময়েই টাকা পৌঁছে গিয়েছিল গ্রাহকদের অ্যাকাউন্টে। দীপাবলির এই আবহে উৎসবের খরচ সামলাতে তাই এই আর্থিক সহায়তার দিকেই চাতক পাখির মতো চেয়ে রয়েছেন রাজ্যের বহু পরিবার।
৩ দিনের বিশেষ শিবিরে আবেদন গ্রহণের সুযোগ: নবান্ন সূত্রে জানা গিয়েছে, যাঁরা প্রশাসনিক বা পারিবারিক কারণে এতদিন আবেদনপত্র জমা দিতে পারেননি, তাঁদের হাতছাড়া হওয়া সুযোগ ফের ফিরিয়ে দিতেই এই তিন দিনের বিশেষ ক্যাম্প বা শিবিরের সিদ্ধান্ত। সরকার নির্দেশিত কেন্দ্রগুলিতে গিয়ে সরাসরি অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ ও জমা দেওয়া যাবে।
দীপাবলির মুখে একদিকে যেমন আবেদনের এই সুযোগ তৈরি হল, তেমনই শীঘ্রই অন্নপূর্ণার টাকাও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।