স্বাস্থ্য ও পকেট বাঁচান! তেল-মসলা কমিয়েও সুস্বাদু রান্না করার ৫টি সহজ উপায় জেনে নিন!

আমাদের বেশিরভাগ খাবার রান্নার ক্ষেত্রেই তেল-মসলার ব্যবহার বেশি থাকে। মুখরোচক খাবারের এই প্রবণতার ফলস্বরূপ গ্যাস, অম্বলসহ নানা সমস্যা দেখা দেয়। রান্নার জন্য আমরা যে তেল ব্যবহার করি, তা শরীরে গিয়ে ফ্যাটে পরিণত হয় এবং সেখান থেকে নানা বিপদের আশঙ্কা তৈরি হয়। তাই রান্নায় তেলের ব্যবহার কমানো জরুরি। অল্প তেলে রান্না করলে শরীর ভালো থাকবে এবং রান্নাঘরের খরচও অনেকটা সাশ্রয় হবে।

অনেকে মনে করেন বেশি তেল ব্যবহার করলেই খাবার সুস্বাদু হবে, কিন্তু এমন কোনো কথা নেই। বরং রান্না সুস্বাদু করার টিপসগুলো জেনে নিলে অল্প তেলেও সুস্বাদু রান্না করা যায়। ভাবছেন, কম তেলে কীভাবে রান্না করবেন? চলুন জেনে নেওয়া যাক উপায়গুলো:

১. ননস্টিক প্যান ব্যবহার: কম তেলে রান্নার সেরা উপায় হলো ননস্টিক পাত্রে রান্না করা। ননস্টিক প্যান ব্যবহার করলে অল্প তেল ব্যবহারেই চমৎকার রান্না করা সম্ভব হয়। এ ধরনের প্যান রান্না সহজ করে তোলে।

২. চামচ দিয়ে তেল মেপে দিন: আমাদের বেশিরভাগেরই অভ্যাস হলো রান্নার সময় বোতল দিয়েই সরাসরি তেল ঢেলে দেওয়া, যা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়। এতে স্বাস্থ্য এবং পকেট—দুটোরই ক্ষতি হয়। এক্ষেত্রে তেল কমিয়ে ব্যবহার করার জন্য, সরাসরি বোতল থেকে ঢালার বদলে চামচ দিয়ে মেপে তেল ব্যবহার করুন।

৩. ভাপে রান্না করুন (Steaming): ভাপে রান্না করা যায় এমন অনেক খাবার আছে, যা খেতে ভীষণ সুস্বাদু। যেমন—ইলিশ ভাপা, চিংড়ি ভাপা কিংবা ভাপা ডিমের তরকারি। এভাবে অনেক রান্নাই ভাপে করা যায়। এই রেসিপিগুলো শিখে নিয়ে তৈরি করলে তেলের ব্যবহার খুবই কম হবে।

৪. প্যান ফ্রাই (Pan Fry): ডুবো তেলে মচমচে করে ভাজার বদলে প্যান ফ্রাই করার অভ্যাস করুন। অল্প তেলে ঢেকে রান্না করুন। এতে স্বাস্থ্য ভালো থাকবে। আবার এভাবে প্যান ফ্রাই করা খাবার খেতেও কিন্তু বেশি সুস্বাদু লাগে।

৫. বেকিং (Baking): বেকিং করা খাবারও স্বাস্থ্যের পক্ষে ভালো। সবজি, মাছ, বা মাংস কীভাবে বেকড করতে হয়, তা শিখে নিন। এখন প্রায় সব বাড়িতেই মাইক্রোওয়েভ ওভেন থাকে। সেটি ব্যবহার করে এসব খাবার বেক করে খেতে পারেন। এতে অতিরিক্ত তেলের ব্যবহার বন্ধ হবে।