স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সম্পর্কও কেন তলানিতে যায়? পুরুষেরা স্ত্রীর যে ৫টি বদভ্যাস একেবারেই সহ্য করেন না!

স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ বা মনোমালিন্য হওয়াটা খুবই স্বাভাবিক। সম্পর্ক যতই মধুর হোক না কেন, বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু বদভ্যাস এমনভাবে সম্পর্কের ভিত নষ্ট করে দেয় যে তা তলানিতে গিয়ে ঠেকে। বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি মানুষেরই ভালো ও খারাপ দিক থাকে এবং এই দুটি নিয়েই একসঙ্গে চলতে হয়। তবে যদি ঘন ঘন মনোমালিন্য হয়, তবে বুঝতে হবে সম্পর্কে সমস্যা দানা বাঁধছে।
পুরুষেরা সাধারণত স্ত্রীর বেশিরভাগ বিষয়ই মেনে নেন, তবে এমন কিছু কিছু অভ্যাস রয়েছে, যা তারা একবারেই পছন্দ করেন না। সেই বিষয়গুলো জেনে, তা থেকে দূরে থাকলে আপনার দাম্পত্য সম্পর্ক অনেক মধুর হতে পারে:
১. চিৎকার করে কথা বলা ও দোষ না মানা: এমন অনেক নারী আছেন, যারা কোনো সমস্যার সমাধান হিসেবে চিৎকার করে কথা বলার সাহায্য নেন। নিজের দোষ কখনোই মেনে নিতে চান না। এমনকি ছোটখাট বিষয়েও তারা গলা তুলে কথা বলেন। স্ত্রীর এই অভ্যাস স্বামীর একেবারেই পছন্দ হয় না। পুরুষেরা চান, দ্রুত যেন স্ত্রী নিজেকে শুধরে নেন এবং শান্তভাবে পরিস্থিতি সামলান।
২. অহেতুক বাড়তি কথা বলার অভ্যাস: কিছু মানুষের মধ্যে যেকোনো বিষয় নিয়েই অহেতুক বাড়তি কথা বলার প্রবণতা থাকে। স্ত্রীর মধ্যে এই অভ্যাস থাকলে স্বামীর সমস্যা হয়। তারা চান স্ত্রী যেন এই ভুল শুধরে নেন। অনেক পুরুষ মুখ ফুটে কিছু না বললেও, মনে মনে এই বিষয়টি অপছন্দ করেন।
৩. সব সময় পরনিন্দা বা কুৎসা: অনেক নারী সব সময় অন্যের সমালোচনা বা পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু এমন নেতিবাচক অভ্যাস পুরুষদের একেবারেই পছন্দ নয়। স্বামীর মন খুশি রাখতে চাইলে পরনিন্দা করা এড়িয়ে চলুন। বরং নিজেদের জীবনের লক্ষ্য এবং সম্পর্কের দিকে মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ।
৪. বাবার বাড়ি নিয়ে অতিরিক্ত বড়াই: বাবার বাড়ির অত্যধিক প্রশংসা করা বা বড়াই করা স্বাভাবিক, কিন্তু বারবার স্বামীর সামনে এমনটা করা ঠিক নয়। এতে স্বামী ভাবতে শুরু করেন যে, এভাবে তার পরিবারকে বা স্বামীকে ছোট করা হচ্ছে। স্ত্রীর কাছে বাবার বাড়ির অত্যধিক প্রশংসা শুনলে পুরুষের মন খারাপ হয় এবং তারা এটিকে মানতে পারেন না।
৫. স্বামীর স্বার্থকে গুরুত্ব না দেওয়া: বিয়ের পর স্বামী-স্ত্রীর জীবন ও স্বার্থ সমান সমান ভাগ হয়ে যায়। তবে অনেক সময় দেখা যায়, স্ত্রী নিজেরটা ছাড়া কারও বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। এমনকি স্বামীর স্বার্থ বা সুবিধা তার কাছে গৌণ। এই ধরনের আত্মকেন্দ্রিক বদভ্যাস নারীদের অবশ্যই ছাড়তে হবে। দু’জনের স্বার্থকে সমান গুরুত্ব দিলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী ও মধুর হবে।