শুষ্ক ত্বকের যত্নে সরিষার তেল! জেনে নিন দারুণ কিছু ব্যবহার

শুষ্কতার সময়ে ত্বক ভালো রাখাটা একটা চ্যালেঞ্জ। এই সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং তাকে সুস্থ রাখতে সরিষার তেল হতে পারে আপনার গোপন অস্ত্র। নানাভাবে এটি ত্বকের যত্নে ভূমিকা রাখে। আসুন জেনে নিই ত্বকের যত্নে সরিষার তেলের কিছু কার্যকরী ব্যবহার।

বলিরেখা দূর করতে
বলিরেখার সমস্যা কমাতে সরিষার তেল দারুণ কাজ করে। সামান্য সরিষার তেল হালকা গরম করে নিন। এরপর এই তেল মুখে বা যেখানে বলিরেখা আছে, সেখানে চক্রাকারে আলতো করে ম্যাসাজ করুন। ম্যাসাজ করার পর একটি পাতলা সুতির কাপড় উষ্ণ জলে ভিজিয়ে আলতো করে ত্বক মুছে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের টানটান ভাব বজায় থাকবে এবং বলিরেখা কমবে।

রোদে পোড়া দাগ দূর করতে
সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকে যে রোদে পোড়া দাগ হয়, তা দূর করতেও সরিষার তেল কার্যকর। সরিষার তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি রোদে পোড়া স্থানে হালকা করে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। লেবুর রসে থাকা ভিটামিন সি এবং সরিষার তেলের পুষ্টিগুণ ত্বকের দাগ হালকা করতে সাহায্য করবে।

ত্বকের কালচে দাগ দূর করতে
ত্বকে যদি কালচে বা কালো দাগ থাকে, তাহলে সরিষার তেল দিয়ে তৈরি এই প্যাকটি ব্যবহার করতে পারেন। একটি বাটিতে ১০০ চা চামচ বেসন, ২ চা চামচ টক দই এবং আধা চা চামচ সরিষার তেল মিশিয়ে একটি মসৃণ প্যাক তৈরি করুন। এই মিশ্রণটি আপনার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং কালচে দাগ দূর করতে সাহায্য করবে।

এই শীতে আপনার ত্বককে সুস্থ ও সতেজ রাখতে সরিষার তেল ব্যবহার করে দেখতে পারেন। প্রকৃতি থেকে পাওয়া এই উপাদানটি আপনার ত্বকের যত্নে এক নতুন মাত্রা যোগ করবে।