শরীরের ফাটা দাগ নিয়ে আর চিন্তা নয়! ঘরোয়া উপায়ে মুক্তি দেবে এই একটি উপাদান

শরীরের ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। কারণ একবার এই দাগ দেখা দিলে তা সহজে নির্মূল করা যায় না। বাজারচলতি বিভিন্ন প্রসাধনী যেমন তেল বা ক্রিম ব্যবহার করেও অনেক সময় আশানুরূপ ফল পাওয়া যায় না। আসলে শরীরের ওজন বৃদ্ধি বা হ্রাসের কারণে ত্বকের স্থিতিস্থাপকতা কমে গেলে স্ট্রেচ মার্ক দেখা দেয়। এছাড়াও, গর্ভাবস্থায় নারীদের শরীরে এই সমস্যা প্রকট হতে পারে। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে ত্বককে পর্যাপ্ত ময়েশ্চারাইজ করা অপরিহার্য।

বাজারে উপলব্ধ বিভিন্ন রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার না করে, বরং ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে। এক্ষেত্রে একটি বিশেষ উপাদান আপনাকে সাহায্য করতে পারে, আর তা হল শিয়া বাটার। এই একটি প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমেই শরীরের ফাটা দাগ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন শিয়া বাটার:

সরাসরি শিয়া বাটার ব্যবহার:

১. এক টেবিল চামচ শিয়া বাটার নিন।
২. ডাবল বয়লার পদ্ধতিতে একটি পাত্রে গরম জলের উপরে শিয়া বাটারের বাটি রেখে গলিয়ে নিন।
৩. সামান্য ঠান্ডা হলে আঙুল দিয়ে শরীরের ফাটা দাগগুলোতে আলতোভাবে ম্যাসাজ করুন।
৪. এটি ত্বকে ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন।
৫. এরপর একটি ভেজা তোয়ালে দিয়ে ত্বক মুছে ফেলুন।
৬. নিয়মিত শিয়া বাটার ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে ফাটা দাগ হালকা হয়ে যাবে।

ফাটা দাগ দূর করার জন্য শিয়া বাটারের প্যাক:

ভালো ফলাফলের জন্য শিয়া বাটার দিয়ে বিভিন্ন প্যাক তৈরি করেও ব্যবহার করা যেতে পারে। নিচে কয়েকটি পদ্ধতি উল্লেখ করা হলো:

১. শিয়া বাটার, ক্যাস্টর অয়েল ও লেবুর রসের মিশ্রণ:

১. আধা কাপ শিয়া বাটার গলিয়ে নিন।
২. এর সাথে ২ টেবিল চামচ তাজা লেবুর রস এবং কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল ভালোভাবে মিশিয়ে নিন।
৩. মিশ্রণটি শরীরের ফাটা দাগের উপর বৃত্তাকার গতিতে আলতোভাবে ম্যাসাজ করুন।
৪. আধা ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন ব্যবহার করা যেতে পারে।

২. শিয়া বাটার, অ্যালোভেরা ও অলিভ অয়েলের মিশ্রণ:

১. প্রথমে শিয়া বাটার গলিয়ে নিন।
২. এরপর এর সাথে পরিমাণ মতো অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল মেশান।
৩. অল্প পরিমাণে মিশ্রণটি নিয়ে স্ট্রেচ মার্কের ওপর লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন।
৪. যতক্ষণ না ত্বক এটি সম্পূর্ণভাবে শুষে নেয় ততক্ষণ রেখে দিন। প্রতিদিন ব্যবহারে দ্রুত ফাটা দাগ দূর হবে।

৩. শিয়া বাটার ও গোলাপ জলের মিশ্রণ:

১. একইভাবে শিয়া বাটার গলিয়ে নিন।
২. এর সাথে সামান্য গোলাপ জল মিশিয়ে ফাটা দাগে ব্যবহার করুন।
৩. এটি ২০-৩০ মিনিট ত্বকে রেখে দিন এবং পরে ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

৪. শিয়া বাটারের স্ক্রাব:

১. ফাটা দাগের উপর স্ক্রাবিংও ভালো কাজ দিতে পারে। এর জন্য শিয়া বাটার, চিনি ও আমন্ড অয়েল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন।
২. মিশ্রণটি স্ট্রেচ মার্কের উপরে লাগিয়ে প্রায় ৩-৫ মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করুন।
৩. ত্বকে কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

নিয়মিত এই উপায়গুলোতে শিয়া বাটার ব্যবহারের মাধ্যমে আপনি দ্রুত শরীরের বিরক্তিকর ফাটা দাগ থেকে মুক্তি পেতে পারেন এবং ফিরে পেতে পারেন আপনার ত্বকের মসৃণতা।