রূপচর্চায় শসা নয়, এবার আলুর জাদু! ত্বক উজ্জ্বল ও দাগহীন রাখার সহজ ঘরোয়া উপায়

নিজেকে সুন্দর দেখাতে কে না চায়! ত্বকে ও চোখের নিচের কালো দাগ তুলতে এবং ত্বক উজ্জ্বল করতে কত কিছুই না করে থাকেন আপনি। তবে রূপচর্চায় শসার ব্যবহার বেশি হলেও, জানেন কি, রূপচর্চায় আলুর জুড়ি নেই?

খুব সহজে আলু দিয়ে ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখতে পারেন আপনি। আলুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্ক। এসব উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও চোখের নিচের কালো দাগ তুলতে আলুর জুড়ি নেই।

আসুন জেনে নেই কীভাবে আলু দিয়ে নেবেন ত্বকের যত্ন:

১. আলু ও লেবুর রস:
এক চা চামচ কুচি করা আলুর সঙ্গে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এবার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২. আলু ও শসা:
সমপরিমাণ কুচি করা আলু ও কুচি করা শসা মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। মুখ ধোয়ার পর অনেক বেশি ফ্রেশ দেখাবে।

৩. আলু, টমেটো ও দুধের সর:
এক চা চামচ কুচি করা আলু, এক চা চামচ টমেটো পেস্ট এবং আধা চা চামচ দুধের সর একসঙ্গে মিশিয়ে গলা ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।

৪. আলু, কাঁচা দুধ ও মধু:
এক টেবিল চামচ কুচি আলু, এক চা চামচ কাঁচা দুধ এবং আধা চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী।

৫. আলু, টমেটো ও টকদই:
এক চা চামচ কুচি করা আলু, এক চা চামচ টমেটো পেস্ট এবং এক চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।

৬. আলু, টকদই ও হলুদ:
এক চা চামচ কুচি আলু, এক চা চামচ টকদই এবং এক চিমটি হলুদ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

এই সহজ ঘরোয়া উপায়গুলো ব্যবহার করে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং কালো দাগ দূর করতে পারবেন। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে আরও সতেজ ও প্রাণবন্ত।